রাজকোটের রাজা এ বার যশস্বী জয়সওয়াল। ২২ বছরের যশস্বীকে থামানোর দাওয়াই খুঁজে পাচ্ছিলেন না ব্রিটিশরা। দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। রাজকোট টেস্টের তৃতীয় দিন ব্যাকস্প্যাজমের কারণে সেঞ্চুরির পর মাঠ ছেড়েছিলেন যশস্বী। চতুর্থ দিন শুভমন গিল রান আউট হওয়ার পর মাঠে ফেরেন যশস্বী।
আরও পড়ুন: দিদি নং ওয়ান’কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী



এরপর সরফরাজের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন। আর চলতি সিরিজে তাঁর ফর্ম যেন ধরাছোঁয়ার বাইরে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে যশস্বীর করা অনবদ্য ডাবল সেঞ্চুরিই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল।



আর এই টেস্টে ফের তিনি করলেন ডাবল সেঞ্চুরি। রবিবার রাজকোটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক টেস্ট ইনিংসে ১০টি ছয় মারার রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। একইসঙ্গে এক টেস্ট সিরিজে প্রথম ক্রিকেটার হিসেবে যশস্বী ২০টি ছয় মারার রেকর্ড গড়েছেন।
অপর দিকে গিল ৯১ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার পর এদিন সরফরাজ ব্যাট করতে এলেন, এবং এসেই শুরু করলেন ইংল্যান্ডের তথাকথিত ‘বাজবল’। মধ্যাহ্নভোজের পর রীতিমতো টি-২০ মেজাজে ব্যাট করলেন তিনি।
টানা দুই টেস্টে ডবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন যশস্বী
অন্যদিকে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ খান। অর্থাৎ, অভিষেক টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতরান করার বিরল নজির গড়েন সরফরাজ খান। ভারত লিড নিয়েছে ৫৫৫ রানের।







