নজরবন্দি ব্যুরোঃ দুর্গা পুজোর মহা সপ্তমীর দিনে রেকর্ড পরিমানে সংক্রমণ রাজ্যে। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,১৪৩ জন। পুজোর বাজারে জনস্রোত শুরু হওয়ার সময় থেকেই রাজ্যে সংক্রমণ বাড়ছে। প্যান্ডেল -হপিংকেও অনেকে দায়ি করছেন।
আরও পড়ুনঃ ‘ভারতের বাতাস নোংরা’, ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের।
কয়েক দিন আগে থেকেই বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের উপরেই আছে। রাজ্যে এই মুহূর্তে মোট সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৩১ হাজাএর বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের। সব মিলিয়ে রাজ্যের মোট মৃত্যুর সংখ্যা ৬, ৩৬৮ জন।রাজ্যে করোনা সংক্রমণের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কলকাতা।
৭৪ হাজার ছাড়িয়ে গেছে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতার সাথে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগণার। মহানগরীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪,১১১। উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত ৬৯,১৩১। অন্যান্য জেলাগুলির মধ্যে হাওড়াতে ২৩,৫৩৬, দক্ষিণ ২৪ পরগণায় ২২,৫৮৭, হুগলিতে ১৬,৭৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এছারাও দুই মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের কাছাকাছি। পূর্ব বর্ধমানে ৬ হাজার ৯৮৪, পশ্চিম বর্ধমানে ৯ হাজার ৪৮৭। রাজ্যে আখন পর্যন্ত ৪৫ লাখের বেশি কোভিড টেস্ট হয়েছে। রাজ্যের ৯৩টি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা হচ্ছে, যার মধ্যে ৩৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি হাসপাতাল রয়েছে।



