নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের এপ্রিল মাস থেকে ফের শক্তিশালী হয়ে উঠেছিল মারন করোনা ভাইরাস। যারফলে মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল সহ অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট। তাঁর পাশাপাশি পরিকল্পনা থাকলেও করোনার প্রভাবে আর বল গড়ায়নি রঞ্জি ট্রফিতে।তবে বর্তমান পরিস্থিতির নিরিখে ফের শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।
আরও পড়ুনঃপ্যারা অলিম্পিকে ফের পদক, ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন সিংরাজ
শোনা যাচ্ছে জানুয়ারীর ১৩ তারিখ থেকে মুম্বাইয়ে রঞ্জি ট্রফি শুরুর ভাবনা রয়েছে বিসিসিআই কতৃপক্ষের, তবে মুম্বাই সহ কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ, তিরুবন্তপুরম এবং চেন্নাইয়ে ম্যাচ রাখার ভাবনা রয়েছে তাদের। তবে এর আগে করোনার কথা মাথায় দিন পাঁচেকের জন্য কোয়ারেন্টাই পর্ব কাঁটাতে হবে সকলকে। এরপর দু’দিনের প্র্যাক্টিসের পর মুম্বইয়ে গ্রুপ লিগের ম্যাচে মাঠে নামতে পারবে খেলোয়াড়রা।

তার পাশাপাশি কলকাতার বুকে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্টের নকআউট পর্ব। তবে তাঁর আগে ফের ৫ দিনের কোয়ারেন্টিন পর্ব কাঁটাতে হবে সকলকে। এরপর আগামী ২৮ শে ফেব্রুয়ারী থেকে শুরু হবে রঞ্জির কোয়াটার ফাইনাল পর্ব।
জানুয়ারী থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি, সুবিধাজনক যায়গায় বাংলা
বলাবাহুল্ল্য গতবারের তুলনায় এবার যথেষ্ট সুবিধাজনক যায়গায় রয়েছে অভিমন্যু ইস্বরনের বাংলা। তাদের সঙ্গে এবার গ্রুপে রয়েছে বিদর্ভ, হরিয়ানা, কেরল, ত্রিপুরা এবং রাজস্থান। যারফলে এবারের নকআউট পর্বে পৌঁছনোর সহজ সুযোগ রয়েছে অভিমন্যুদের কাছে।




