Ram Navami: শুভেন্দুর আবেদনে সাড়া, রামনবমীকাণ্ডে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রামনবমীতে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির ছবি সামনে উঠে এসেছে। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানোর আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে বিজেপি নেতার আবেদনে সাড়া দিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: Ram Navami: শুভেন্দুর আবেদনে সাড়া, রামনবমীকাণ্ডে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের

Shamim Ahamed Ads

fa4c5283e08b

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আগামী দু সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। শুভেন্দু অধিকারী এই মামলা দায়ের করার সময় জানিয়েছিলেন হাওড়া সহ যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে, সেখানে সিবিআই ও এনআইএ অথবা যৌথ সংস্থাকেই তদন্তের দায়িত্ব্ব দেওয়া হোক। দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলছিল। রায় স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট।

1680737661 ram

শুভেন্দুর আবেদনে সাড়া, রামনবমীকাণ্ডে তদন্ত করবে এনআইএ

গত ৩০ মার্চ শিবপুরে রামনবমীর মিছিলে অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়। হামলার ঘটনা সামনে আসে। দফায় দফায় অশান্তির জেরে বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত হয়েছিল। একদিকে বিরোধী দলগুলি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিল। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছিল।

WhatsApp Image 2023 04 27 at 12.15.13

হাওড়া, রিষড়া সহ একাধিক এলাকায় অশান্তি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ করা হয়। কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৃণমূল সুপ্রিমো দাবি করেছিলেন, “বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি ছড়ানো হচ্ছে। এটি বাংলার সংস্কৃতি নয়।”

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত