নজরবন্দি ব্যুরো : ভোটের জন্যই জ্বালানি দাম কমাচ্ছে কেন্দ্র, মন্তব্য রাহুল গান্ধীর। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চরালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আন্তর্জাতিক বাজারে দাম কম কিন্তু ভারতে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের। কয়েকমাস ধরে একটানা দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।
আরও পড়ুনঃ ‘এবার পরিবর্তন হবে, ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে’, মেদিনীপুরের রোড শো থেকে বললেন মিঠুন


পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের ও অন্যান্য পন্য দ্রব্যের। একটানা মূল বৃদ্ধির পর সসম্প্রতি সামান্য দাম কমেছে পেট্রোল ডিজেলের। তেলের দাম কমানোর একমাত্র কারণ ৫ রাজ্যের নির্বাচন, এই বলেই কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন রাহুল। ওয়ানাড়ের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পাঁচ রাজ্যে চলা ভোটের কারণেই পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র সরকার ।
ভোটের জন্যই জ্বালানি দাম কমাচ্ছে কেন্দ্র, মোদি সরকারের উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, এই টাকা বাঁচিয়ে আপনারা কী করবেন? প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ মোট পাচ রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ এবং অসমে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নির্বাচনের ঠিক আগেই জ্বালানির সামান্য মূল্যহ্রাস হয়েছে। এই প্রসঙ্গে রাহুল টুইটে লিখেছেন, “নির্বাচনের কারণে, কেন্দ্র সরকার এখন পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে। এই টাকা বাঁচিয়ে আপনারা কী করবেন?” রাহুলের এই টুইটকে সমর্থন জানিয়েছেন নেটিজেনেদের একাংশ। পাশাপাশি তার এই টুইট ঘিরে কটাক্ষও করেছেন অনেকে।







