IPL: ২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের নিলামের আগেই আমূল বদলে গেল দলগুলির চেহারা। আগেরবারের সফলতম দল গুজরাট টাইটান্স থেকে শুরু করে নিচের সারিতে থাকা পাঞ্জাব এবং মুম্বই, সব দলই বহু তারকা ক্রিকেটারকে রিলিজ করে দিল। আসলে মিনি নিলামের আগে সব দলই নিজেদের হাতে নগদ টাকার অঙ্ক বাড়িয়ে নিতে চাইছিল।

আরও পড়ুনঃ এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি

গতকাল ছিল ক্রিকেটার রিলিজ করার শেষ দিন। কলকাতা তাদের ১৬ জন ক্রিকেটারদের রিলিজ দিল। আসুন এবার দেখেনি কোন দল কাকে ধরে রাখল আর কাকে ছেড়ে দিল নিলামের আগে।

২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল
২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল

কেকেআর ধরে রাখছেঃ শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও রিঙ্কু সিংকে।
ছেড়ে দিচ্ছেঃ প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমার, অজিঙ্কে রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিক সালাম, শেলডন জ্যাকসন।

চেন্নাই ধরে রাখছেঃ মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়াড়ু, সুভ্রংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গার্গেকর, ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, সিমরজিৎ সিং, দীপক চাহার, প্রশন্ত সোলাঙ্কি ও মাহিশ থিকসানাকে।

ছেড়ে দিচ্ছেঃ ডোয়েন ব্র্যাভো, রবীন উথাপ্পা, অ্যাডাম মিলিন, হরি নিশান্ত, ক্রিস জর্ডন, ভগত বর্মা, কেএন আসিফ ও নারায়ন জগদীশানকে। উথাপ্পা আগেই অবসর নিয়েছেন।

দিল্লি ধরে রাখছেঃ ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে ও ভিকি ওস্তওয়ালকে।

ছেড়ে দিচ্ছেঃ শার্দুল ঠাকুর, টিম সেফার্ত, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মনদীপ সিংকে।

২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল
২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল

মুম্বাই ধরে রাখছেঃ রোহিত শর্মা, টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, ত্রিস্তান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, অর্জুন তেন্ডুলকর, আর্শাদ খান, কুমার কার্তিকেয়া, হৃত্বিক শোকিন ও আকাশ মাধওয়ালকে।

ছেড়ে দিচ্ছেঃ শুধু পোলার্ড নয়, দল নতুন করে সাজাতে ঝেঁটিয়ে বোলারদের বিদায় করল MI!

রাজস্থান ধরে রাখছেঃ সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, শিমরন হেতমায়ের, দেবদূত পাডিক্কাল, জোস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও কেসি কারিয়াপ্পাকে।

ছেড়ে দিচ্ছেঃ অনুনয় সিং, করবিন বশ, ডারিল মিচেল, জিমি নিশাম, করুণ নায়ার, ন্যাথন কুল্টার-নাইল, রাসি ভ্যান ডার দাসেন, শুভম গারওয়াল ও তেজস বরোকাকে।

২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল
২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল

আরসিবি ধরে রাখছেঃ ফ্যাফ ডু’প্লেসি, বিরাট কোহলি, সূয়াস প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনূজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহীপাল লোমরের, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কউল ও আকাশ দীপকে।

ছেড়ে দিচ্ছেঃ জেসন বেহরেনডর্ফ, অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, লুবনিথ সিসোদিয়া ও শেরফান রাদারফোর্ডকে।

লখনউ সুপার জায়ান্টস ধরে রাখছেঃ লোকেশ রাহুল, আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোরা, কুইন্টন ডি’কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মায়ের্স, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোইকে।

ছেড়ে দিচ্ছেঃ অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, দুষ্মন্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মণীশ পান্ডে ও শাহবাজ নদিমকে।

গুজরাট টাইটানস ধরে রাখছেঃ হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাঙ্গওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর ও নূর আহমেদকে।

ছেড়ে দিচ্ছেঃ রহমানউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমিনিক ড্রেকস, গুরকিরৎ সিং, জেসন রয় ও বরুণ অ্যারনকে।

পঞ্জাব কিংস ধরে রাখছেঃ শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, শাহরুখ খান, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব টাইডে, অর্শদীপ সিং, বলতেজ সিং, ন্যাথন এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও হরপ্রীত ব্রারকে।

ছেড়ে দিচ্ছেঃ মায়াঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, বৈভব আরোরা, বেনি হাওয়েল, ইশান পোড়েল, অংশ প্যাটেল, প্রেরক মানকড়, সন্দীপ শর্মা ও ঋত্বিক চট্টোপাধ্যায়কে।

সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখছেঃ আব্দুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিককে।

২৩ এর IPLএ আমূল পরিবর্তন, এক নজরে দেখে নিন কোন দল কাকে ছাড়ল আর ধরে রাখল

ছেড়ে দিচ্ছেঃ কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সূচিত, প্রিয়ম গর্গ, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিয়ান অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র ও বিষ্ণু বিনোদকে। ফলে দেখা যাচ্ছে ২৩ এর IPLএ আমূল পরিবর্তন হতে চলেছে দল গুলির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন