নজরবন্দি ব্যুরোঃ ঐতিহ্যশালী কাবুল বিশ্ববিদ্যালয়ের (Kabul University) সম্মানহানি হয়েছে। এমনই অভিযোগ করে পরপর ৭০ জন অধ্যাপক কাবুল বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে থেকে ইস্তফা দেন। যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে গোটা আফগানিস্তান (Afghanistan) জুড়ে।
আরও পড়ুনঃ রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিন, মায়ানমারে উদ্দ্যেশে রাষ্ট্রপুঞ্জে জোরালো সওয়াল হাসিনার


উল্লেখ্য, গত বুধবার বিশিষ্ট শিক্ষাবিদ মহম্মদ ওসমান বাবুরিকে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদ থেকে সরিয়ে দেয় তালিবান সরকার। তারপর তালিবান ঘনিষ্ঠ মহম্মদ আশরফ ঘইরতকে বসানো হয়েছে ওই পদে । এই ঘটনার প্রতিবাদে ইস্তফা দিতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

আর এবার বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদে বসেই তিনি জানিয়ে দিলেন, দেশের শিক্ষানীতি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আমূল বদল আনা হচ্ছে। বিজ্ঞানের পরিবর্তে ইসলাম ধর্ম ও সংস্কৃতি নিয়ে পড়াশোনার উপরই জোর দেওয়া হবে কাবুল বিশ্ববিদ্যালয়ে।
তালিবানি যুগে দেশের শিক্ষানীতির আমূল পরিবর্তন
তাঁর এই পদে বসা ও দেশের শিক্ষানীতি নিয়ে আফগানিস্তান জুড়ে সমালোচনা শুরু হয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে আশরফ ঘইরত বলেন, ”এই সমালোচনার কোনও ভিত্তি নেই। নিজের সম্পর্কে অনেক কিছুই জানিয়েছি আমি। শুধু একটু বলতে পারি, এই কাজের আমি যোগ্য ব্যক্তি।”









