করোনা আক্রান্ত প্রসেনজিৎ ও স্বস্তিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডে ক্রমশ বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, সুস্থও হয়ে উঠেছেন অনেকেই।  আর এবার করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রসেনজিৎ নিজের টুইটারে সেকথা জানিয়েছেন ।

আরও পড়ুনঃ করোনা নিয়ে রাজ্যবাসীর চিন্তা দূর করতে অভয়বাণী স্বয়ং মুখ্যমন্ত্রীর

আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। অপর দিকে বুধবার সংক্রমণ তালিকায় আরও এক সংযোজন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর।

মঙ্গলবার অভিনেত্রী কোভিড টেস্ট করিয়েছিলেন। বুধবারে রিপোর্ট পেয়েই সবাইকে তিনি জানিয়েছেন। তবে ভাল আছেন অভিনেত্রী।

করোনা আক্রান্ত প্রসেনজিৎ ও স্বস্তিকা!

অপর দিকে আজ বুধবার প্রসেনজিৎ নিজের সোশ্যাল পেজে একটি পোস্টে করে  লেখেন, “দুর্ভাগ্যবশত আমি কোভিড-১৯ পজিটিভ। আমার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর আমি হোম আইসোলেশনে রয়েছি। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাব।”

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন