নজরবন্দি ব্যুরোঃ প্রিয়াঙ্কা গান্ধী এখন সক্রিয়ভাবে রাজনীতি করছেন। গত প্রায় বছর দু’য়েক উত্তরপ্রদেশের মাটি কামড়ে পড়ে আছেন। চলতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কার উপরই নির্ভর করছে কংগ্রেসের ভাগ্য। স্ত্রী প্রিয়াঙ্কার তৈরি সেই জমিতেই ফসল ফলাতে চান রবার্ট বঢরা।
আরও পড়ুনঃ আপনার ছেলে প্রতিবাদী ছেলে, আনিসের বাবাকে জানালেন অধীর চৌধুরী
২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান গান্ধী পরিবারের জামাতা। কিছুদিন আগেই উত্তর প্রদেশের পূর্বাংশের কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। দায়িত্ব পেয়েই জোরকদমে নির্বাচনী প্রচার ও ভোটের প্রি প্ল্যানিং শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে, আর্থিক তছরূপের অভিযোগে প্রিয়াঙ্কার স্বামী, ব্যবসায়ী রবার্ট বঢ়রাকে দফায় দফায় জেরা করছে ইডি। আর এই আবহেই রবিবার একটি ফেসবুক পোস্ট করেন রবার্ট বঢ়রা। পোস্টে লেখেন, বহু বছর ধরে তিনি কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারের কাজ করেছেন, আর তাতে মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করেছেন।
সক্রিয় রাজনীতিতে এবার প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা।
রবার্ট আরও লেখেন, ‘বহু বছরের এই অভিজ্ঞতা এবং শিক্ষাকে নষ্ট হতে দেওয়া যায় না, ভাল কাজে ব্যবহার করতে হবে’, আর তাঁর বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে রবার্ট লেখেন, সমস্ত অভিযোগের নিষ্পত্তির পরই, মানুষের জন্য কিছু করতে উৎসর্গ করবেন নিজেকে।



