নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষকের ‘হত্যা’-র প্রতিবাদে লখিমপুরের উদ্দেশে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁকে আটক করা হয়। টানা ৩৫ ঘন্টা কোন ওয়ারেন্ট ছাড়াই তাঁকে আটক করেছিল পুলিশ। কিন্তু এদিন লখিমপুর খেরি নিয়ে প্রতিবাদের জেরে তাঁকে সরাসরি গ্রেফতার করল যোগীরাজ্যের পুলিশ।
আরও পড়ুনঃ শাহরুখের সম্মান বাঁচাতে স্বীকারোক্তি আরিয়ানের, ৪ পাতার লিখিত বয়ান NCB- কে।
আজ শান্তিভঙ্গের অভিযোগে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের সীতাপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে পুলিশের তরফে। তবে শুধু প্রিয়াঙ্কা নন, তাঁর সাথে আরও ১১ জন কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাঁদের আদালতে তোলা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, প্রাথমিকভাব পুলিস গৃহবন্দী করে রেখেছিল উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। কিন্তু গৃহবন্দী থাকার সেই আদেশ অমান্য করে রবিবার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন প্রিয়াঙ্কা-সহ কংগ্রেস নেতারা। তখনই তাঁদের আটক করা হয় বিনা ওয়ারেন্টে। টানা ৩৫ ঘন্টা আটক রাখার পর এদিন এফআইআর দায়ের করে গ্রেফতার করা হয়েছে তাঁদের।
লখিমপুর খেরি নিয়ে প্রতিবাদের জের, প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করল যোগীর পুলিশ।

গতকাল লখিম্পুর খেরির ঘটনা নিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, “এই দেশে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার কোনও নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে, কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখাল যে এই সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে। তবে এই দেশ কৃষকদের দেশ।”
তাঁর কথায়, “আমি বাড়ি থেকে বের হয়ে কোনও অপরাধ করছি না। শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের দুঃখ ভাগ করতে চাই। আমি কি ভুল করছি? যদি কিছু ভুল করে থাকি, তাহলে আপনার গ্রেফতারি পরোয়ানা থাকা উচিত। ইউপি পুলিস আমাকে আটকে দিয়েছে, কিন্তু কোন কারণে?” প্রিয়াঙ্কার এই বয়ান কে মাথায় রেখেই এদিন তাঁর বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ এনেছে যোগীরাজ্যের পুলিশ। FIR করে গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা সহ মট ১১ কংগ্রেস নেতাকে।



