দেশবাসীকে দেওয়ার আগে প্রধানমন্ত্রীর উচিত ভ্যাকসিন নেওয়া: তেজপ্রতাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা ভ্যাকসিন নিয়ে এবার প্রশ্ন তুললেন আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব। তাঁর বক্তব্য, ‘দেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাই তাঁর উচিত সাধারণ মানুষকে করোনা টিকা দেওয়ার আগে তা নিজে নেওয়া।’ উল্লেখ্য, বিগত সপ্তাহেই কোভ্যাক্সিন ও কোভিশিল্ড অনুমোদন দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: মুকুল-শুভেন্দুর সভায় হল না ‘বিপুল সমাগম’, নন্দীগ্রাম থেকে পরিবর্তনের ডাক বিজেপির

শুক্রবার চলছে ভ্যাকসিনের ড্রাই রান। এদিকে কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। কারণ তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই এটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এরকম এক পরিস্থিতিতে, আরজেডি নেতা সংবাদসংস্থাকে বলেন, ‘করোনা ভ্যাকসিন প্রথম নেওয়া উচিত খোদ প্রধানমন্ত্রীর। তারপর আমরা সবাই ওই ভ্যাকসিন নেব।’

উল্লেখ্য, শুধু তেজ প্রতাপ নয়, এর আগে করোনা ভ্যাকসিন নিয়ে কটাক্ষ করেছেন, সপা নেতা অখিলেশ যাদব। করোনা টিকাকে তিনি বিজেপির ভ্যাকসিন হিসেবে উল্লেখ করেন। তিনি অবশ্য বলেন, দেশের বিজ্ঞানীদের উপরে তাঁর কোনও সন্দেহ নেই। অন্যদিকে বিহারে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘কেন্দ্রের গাইডলাইন্স অনুযায়ী করোনা টিকাকরণ করতে তৈরি রাজ্য সরকার। যাদের বয়স পঞ্চাশের ওপরে তাদের প্রথমে ভ্য়াকসিন দেওয়া হবে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা।’

দেশবাসীকে দেওয়ার আগে প্রধানমন্ত্রীর উচিত ভ্যাকসিন নেওয়া, এদিকে, বুধবার চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে করোনা টিকা দেওয়া শুরু হবে। টিকা দেওয়ার পন্থপদ্ধি নিয়ে দেশজুডে় তৃণমূল পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর