ভোটের মুখেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন।প্রধানমন্ত্রী আগামী ৭ ফেব্রুয়ারি একদিনের ঝটিকা সফরে রাজ্যে আসবেন। হলদিয়ায় কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসতে চলেছেন তিনি। বিধানসভা ভোটের মুখে রাজ্যবাসীর মন পাওয়ার চেষ্টার কসুর করছে না বিজেপি।

আরও পড়ুনঃ ইসরাইলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জের! বাতিল অমিত শাহর বঙ্গ সফর

Shamim Ahamed Ads

রাজ্যে আসছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা।এবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ঝটিকা সফরে আসবেন মোদী। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর। ৭ ফেব্রুয়ারি সোমবার কলকাতা হয়ে হলদিয়ায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

ওই দিনই প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর এই সফর-সূচিতে কোনও রাজনৈতিক সভা-সমাবেশ রাখা হয়নি। মোদীকে দিয়ে সভা করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এব্যাপারে দলের বঙ্গ ব্রিগেডের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা বলা হয়েছে এব্যাপারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত