ইসরাইলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জের! বাতিল অমিত শাহর বঙ্গ সফর #Breaking News

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইসরাইলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জের! বাতিল হতে পারে অমিত শাহর বঙ্গ সফর। হাওড়াতে যে যোগদান সভা ছিল সেখানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু ইসরাইলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার জন্য তিনি দিল্লি ছাড়বেন না  বলে জানিয়েছেন বিজেপির  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে হাওড়ার যেখানে যোগদান কর্মসূচী ছিল সেখানে সেই সভা ও কর্মসূচী হবে, কিন্তু সেখানে আসবেন অন্য কোন নেতা, তবে কে সে? তা এখন জানা যায়নি।

আরও পড়ুনঃ এবার আমরণ অনশন। আগামীকাল থেকে আহমেদনগরে অনশনে বসছেন ৮৪ এর আন্না হাজারে।

আগামী কাল বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী আমিত শাহ এর।  সারাদিন ধরে চলেছে তাঁর রাজ্য পরিদর্শনের নকশা বদল। প্রথমে বাতিল হয় উলুবেড়িয়া সভা। এসব টালবাহানার মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান কাল বঙ্গ সফরে আসছেন না অমিত শাহ্‌। ভোট পুর্ব বাংলায় একেকবার বাংলায় আসছেন বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীরা আর তৃনমূল থেকে বিজেপিতে যগদানের তালিকা বাড়ছে। সেরকমই আগামী কাল হাওড়াতে আমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দানের কথায় ছিল একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর। রীতিমত তালিকা তৈরি চলছিল্ল কে কে যেতে পারেম তাঁদের। এয়াশব জল্পনার মাঝেই বাতিল শাহের সফর।

দূতাবাসের সামনে হওয়া বিস্ফোরণের জেরে এখনই রাজধানী ছাড়ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কাল হাওড়াতে হবে যোগদান কর্মসুচী। দিল্লি থেকেই শাহের পরিবর্তে উড়ে আসছেন প্রথম শারির কোন এক বিজেওপি নেতা। কিন্তু তিনি কে, সেই নাম এখনও বিজেপির তরফে স্পস্ট করে জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন