ফের রাস্তায় নেমে আন্দোলন প্রাইমারি চাকরি প্রার্থীদের। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হামাগুড়ি দিয়ে মিছিল করে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। অনেকটা পথ হামাগুড়ি দিয়ে আসায় কয়েকজন চাকরিপ্রার্থীকে অসুস্থও হয়ে পড়তেও দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়েছে। তবে আন্দোলনকারীদের থামাতে ধর্মতলায় রাস্তায় নামে বিশাল পুলিশ বাহিনী।
মিছিলের একেবারে প্রথমসারি প্রচুর মহিলা চাকরীপ্রার্থী থাকায় নামানো প্রচুর সংখ্যায় মহিলা পুলিশও। এরপর ওই আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁরা বিক্ষোভ তুলতে রাজি হয়নি। তাঁদের দাবি, “২০১৪ সালের যে নোটিফিকেশন বেড়িয়ে ছিল তাতে বলা হয়েছিল গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ করা হবে। কিন্তু, ২০১৪ সালের পর ১০ বছর কেটে গেলেও কমিশন এখনও ১৪ হাজার ৩৩৯ পদের কথাই বলে যাচ্ছে। আমরা চাই হাই কোর্টের আগামী রায়ে আমাদের আপডেট সিটের দাবিটা ভাল করে দেখা হয়। বিচারপতির কাছে আবেদন আমরা চাই আমাদের ইন্টারভিউ এর বন্দোবস্ত করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক।”



ফের রাজপথে আন্দোলন প্রাইমারি চাকরিপ্রার্থীদের, হামাগুড়ি দিয়ে মিছিল
অন্যদিকে হামাগুড়ি দিয়ে চাকরির দাবির প্রতিবাদের মধ্যে রাস্তাতেই শুয়ে পড়তে দেখা যায় বেশ কিছু মহিলাকে। তীব্র ক্ষোভ প্রকাশ করে কাঁদতে কাঁদতে এক মহিলা বলে দাবি, “আমরা ইন্টারভিউ দিয়ে বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। আমাদের আজকের আন্দোলনের একটাই দাবি সমস্ত ভ্যাকেন্সি আপডেট করে সকল টেট পাশদের নিয়োগ করতে হবে।



সে কারণেই আমাদের মহামিছিল। বিচারপতিদের কাণে আবেদন যেন আমার বিষয়টি যেন মানবিক দিক থেকে দেখা হয়।” অন্যদিকে বাকি আন্দোলন কারীদের রাস্তা থেকে কার্যত টেনে হিঁচড়ে তুলতে থাকে পুলিশ। এমনকি এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে পায়ে হাত দিয়ে শুয়ে পড়তেও দেখা যায় চাকরি প্রার্থীদের।







