গৃহস্থের আশঙ্কা বাড়িয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২ হাজারের বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই ১ মার্চ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দর প্রকাশ করল জ্বালানি উত্পাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হল, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৮ টাকা করে বেড়েছে। তবে গৃহস্থের হেঁসেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম বাড়ালোনা এক্ষুনি।

আরও পড়ুনঃ যাত্রীদের জন্য সুখবর, ট্রেনে ফেরানো হচ্ছে অসংরক্ষিত কামরা

কিন্তু তাদের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের দাম ১০৮ টাকা বেড়ে হলো ২ হাজারের বেশি। আর এই গ্যাস দাম বাড়ার ফলে খরচ বাড়বে হেটেল হোটেল-রেস্তোরাঁ। আর তার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপরেও। সংশ্লিষ্ট মহলের দাবি পেট্রোল ডিজেলের মত রান্নার গ্যাসের দাম যে পাঁচ রাজ্যের ভোটের দিকে তাকিয়ে স্থির সেটা এখন পরিষ্কার।

গৃহস্থের আশঙ্কা বাড়িয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২ হাজারের বেশি
গৃহস্থের আশঙ্কা বাড়িয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২ হাজারের বেশি

এক্ষুনি রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মোদি সরকার তাদের চক্ষুশূল হতে চাইছে না। তাই অন্যান্য জ্বালানিতে নামছে দামের খাঁড়া । এই মুহূর্তে কলকাতায় ১৮.২ কেজি সিলিন্ডারের দাম ৯২৬ টাকা। কিন্তু ভোটের পরেই দাম কোথায় গিয়ে পৌঁছবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে গৃহস্থের। তেল কোম্পানিগুলির সূত্রে খবর, বিশ্ববাজারে অসংশোধিত তেলের পাশাপাশি রান্নার গ্যাসের মূল্ উৎপাদন প্রোপেন ও ভুটানের দামও বেড়েছে।

গৃহস্থের আশঙ্কা বাড়িয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২ হাজারের বেশি

ফলে পরের মাস থেকেই গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক যে আশঙ্কা পেট্রোল ডিজেল নিয়ে ছিল। অক্টোবরের শুরুতে ১৪.২ কেজি সিলিন্ডারের দর এক থাকলেও কদিন পরে তেল সংস্থাগুলি গৃহস্থের রান্নার গ্যাস নিয়ে কি করবেন সে নিয়েই দুঃশ্চিন্তা থেকেই যাচ্ছে। দুমাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম মোট ১৯০ টাকা কমে ছিল। কিন্তু এদিন তার অর্ধেকের বেশি বৃদ্ধির ফলে হোটেল রেস্তোরা খরচ বাড়বে আর তার প্রভাব পড়বে সরাসরি ক্রেতাদের ওপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন