করোনা আক্রান্ত মাস্ক হীন পন্থ! পাশে দাঁড়ালেন প্রেসিডেন্ট সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত মাস্ক হীন পন্থ! ঋষভ পন্থের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ার একাংশ তাঁকে কাঠগড়ায় তোলা শুরু করেছে। আসলে করোনার প্রকোপে পড়ার আগে আগেই ইউরো কাপের খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক।

বন্ধুদের সঙ্গে তোলা একটি সেলফিও শেয়ার করেন পন্থ । যে ছবিতে তাঁকে দেখা গিয়েছে মাস্কহীন অবস্থায়। বৃহস্পতিবার পন্থের করোনা আক্রান্ত হওয়ার খবর ঠাওর হতেই নেটদুনিয়ায় প্রশ্ন উঠতে থাকে তাঁর মাস্কহীন ছবি ঘিরে।

আরও পড়ুনঃ অলিম্পিকে নামার সিদ্ধান্ত জোকারের, সোনা জিতলেই নতুন রেকর্ড

আর তখনি পন্থ এর পাশে দাঁড়ালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তিনি বলেন, ‘আমরা দেখেছি ইংল্যান্ডে ইউরো কাপ এবং উইম্বলডনের খেলা দেখতে প্রচুর দর্শক। নিয়ম পাল্টেছে ওখানে। ভারতীয় দল ছুটিতে ছিল। সব সময় মাস্ক পরে থাকা অসম্ভব।’

প্রসঙ্গত, গত ১৯ জুন থেকেই ইংল্যান্ডের সব নিয়ম পালটে গিয়েছে। সে দেশের সরকার আর সাধারণ মানুষকে করোনা বিধি মানতে বাধ্য করছে না। কার্যত সমস্ত নিয়মই শিথিল হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের জানিয়ে দিয়েছেন,

‘নিজের সুরক্ষার দায়িত্ব এ বার নিজেকেই নিতে হবে। সরকারি ভাবে নিয়ম মানতে বাধ্য করা হবে না।’ সেই সুযোগেই পন্থ-সহ ভারতীয় দলের বাকি সদস্যরা ২০ দিনের ছুটি কাটিয়ে নিয়েছেন জৈব বলয়ে ঢোকার আগে। আর তখনই দেখা যাচ্ছে বিপত্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত