অলিম্পিকে নামার সিদ্ধান্ত জোকারের, সোনা জিতলেই নতুন রেকর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অলিম্পিকে নামার সিদ্ধান্ত জোকারের, রজার ফেডেরার, রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েম, স্টান ওয়াওরিঙ্কা, সেরেনা উইলিয়ামসের মতো একঝাঁক টেনিস তারকা টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন। জার জন্য কিছুতা ম্লান অলিম্পিক।

কিন্তু পুরুষ ও মহিলাদের মধ্যে বিশ্বের ১ নম্বর তারকারা টোকিও অলিম্পিকে নামার সিদ্ধান্ত নিয়েছেন। হাঁ অলিম্পিকে খেলবেন নোভাক জকোভিচ ও অ্যাশলে বার্টি। ৩৪ বছরের সার্বিয়ান জকোভিচ টুইটে লিখেছেন, টোকিওতে আমাদের দেশের ক্রীড়াবিদদের সঙ্গে পদক জয়ের লড়াইয়ে থাকতে পেরে আমি গর্বিত। টোকিও যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ খেলা হবে তামিলনাড়ুতেও! জয়ললিতার দেওয়ালে মমতার ছবি, লেখা ‘আম্মা’

দেশের হয়ে খেলতে নামা সব সময়ই আমাকে আনন্দ দেয় ও প্রেরণা জোগায়। সবাইকে খুশি করতে আমিও নিজের সেরাটা দিতে প্রস্তুত। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গিয়েছে ৩৪ বছরের জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন খেতাব জিতে ইতিমধ্যেই চলতি মরশুমে তিনটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জকোভিচ স্পর্শ করেছেন রজার ফেডেরার ও রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের রেকর্ড।

অলিম্পিকে নামার সিদ্ধান্ত জোকারের, সোনা জিতলেই নতুন রেকর্ড

প্রসঙ্গত অলিম্পিক্সে সোনার পদক এবং ইউএস ওপেন জিততে পারলেই গোল্ডেন স্ল্যামের অধিকারী হবেন জোকোভিচ। সেরেনা উইলিয়ামস, আন্দ্রে আগাসি, নাদাল টেনিস কেরিয়ারের হিসেবে গোল্ডেন স্ল্যাম জিতেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন