মহাকুম্ভে রাষ্ট্রপতির আস্থার ডুব, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আগে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপরাষ্ট্রপতিও পুণ্যস্নান করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহাকুম্ভে রাষ্ট্রপতির আস্থার ডুব, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন দ্রৌপদী মুর্মু: প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতির পুণ্যস্নান, যোগ দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও। মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার আস্থার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান সারেন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

রাষ্ট্রপতির মহাকুম্ভ সফর, কড়া নিরাপত্তা, বিশেষ আয়োজন: রবিবারই উত্তরপ্রদেশে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।সোমবার সকালে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নদীতে ভেসেল চেপে পৌঁছান ত্রিবেণী সঙ্গমে। স্নানের পর হনুমান মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি।

ভাইরাল ভিডিও- রাষ্ট্রপতির স্নান ও পরিযায়ী পাখিদের খাবার খাওয়ানো: রাষ্ট্রপতির ত্রিবেণী সঙ্গম যাত্রার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে—মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে গঙ্গায় পরিযায়ী পাখিদের খাবার খাওয়াচ্ছেন রাষ্ট্রপতি। বিশেষ ঘাটে সিঁড়ি বেয়ে নেমে সঙ্গমে আস্থার ডুব দিচ্ছেন তিনি।

দ্রৌপদী মুর্মু প্রায় ৮ ঘণ্টা প্রয়াগরাজে কাটাবেন। তিনি ভার্চুয়াল মাধ্যমে কুম্ভমেলায় পুণ্যার্থীদের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করবেন। রাষ্ট্রপতির পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এদিন মহাকুম্ভে স্নান করেন। এর আগে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপরাষ্ট্রপতিও পুণ্যস্নান করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত