Deepika Padukone: অভিনয়ে ইতি দীপিকার! মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

যদিও অনেক আগেই একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি মনের মানুষের সাথে সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে চান এবং সন্তানদের নিয়ে সময় কাটাতে চান। প্রয়োজনে অভিনয় জগৎ থেকেও সরে দাঁড়াবেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কিছুদিনের মধ্যেই সন্তান ভূমিষ্ঠ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আর সে কারণেই এখন পুরো সময়টা দিচ্ছেন নিজেকে এবং সন্তানের প্রতি। তবে এবার বলিউড সূত্রে যে খবর উঠে আসছে, সন্তান জন্ম দেওয়ার পরেই নাকি অভিনয় ছাড়তে চলেছে দীপিকা। শুধু তাই নয় দীপিকার ঘনিষ্ঠ মহল সূত্রেও উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য।

যদিও অনেক আগেই একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি মনের মানুষের সাথে সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে চান এবং সন্তানদের নিয়ে সময় কাটাতে চান। প্রয়োজনে অভিনয় জগৎ থেকেও সরে দাঁড়াবেন তিনি।

অভিনয়ে ইতি দীপিকার! মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

যদিও অন্তঃসত্ত্বা হয়েও কোনো মাতৃকালীন ছুটি না নিয়েই দিব্যি কাজ চালিয়ে গেছেন তিনি। কখনও সিনেমা নিয়ে তো কখনও নিজের ব্র্যান্ডের জন্য। যা নিয়ে নিন্দুকদের সমালোচনার মুখেও বলতে হয়েছে তাকে। বেবি বাম্প না দেখায় সারোগেসির সাহায্য নিয়ে মা হওয়ার কথাও শুনতে হয়েছে তাঁকে।

অভিনয়ে ইতি দীপিকার! মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

অভিনয়ে ইতি দীপিকার! মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

তবে সম্প্রতি, কল্কি ২৮৯৮ এডি’ ছবির একটি প্রচার অনুষ্ঠানে সমস্ত গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে বেবি বাম্প নিয়েই হাজির হয়েছিলেন অভিনেত্রী। যদিও গত মার্চ মাসেই রনবীর কাপুর সমাজ মাধ্যমে ঘোষণা করেন, তাদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে আগামী সেপ্টেম্বরেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন