নজরবন্দি ব্যুরোঃ পাওয়ার হাউসের বার্তা নিয়ে শহরে পিকে, গত কয়েকদিনে তিনি যে বারবার বৈঠক করেছেন শরদ পাওয়ারের সঙ্গে তাতে অনেকেই মনে করেছিলেন দিল্লিতে মমতার জমিই আদপে তৈরি করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পাওয়ার ছাড়াও বৈঠক করেছেন গান্ধী পরিবারের সঙ্গে।
আরও পড়ুনঃ ২১ এর ঝক্কি সামলে রাতেই দিল্লি যাচ্ছেন অভিষেক, বাকিদের দেবেন মমতা-বার্তা
এবার সব বার্তা নিয়ে আজই কলকাতায় আসছেন প্রশান্ত কিশোর। থাকবেন ২১ এর শহিদ দিবসের মঞ্চেও। বাংলায় তৃতীয় বারের জন্য মমতা সরকারের ফিরে আসার পিছনে বড়ো ভূমিকা পালন করেছেন পিকে এবং তার টিম আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী বারবার গোড়া থেকেই বলেছিলেন বাংলায় ২০০ এর বেশি আসন পাবেই মা-মাটি-মানুষের দল।
পাওয়ার হাউসের বার্তা নিয়ে শহরে পিকে, নয়া কৌশল তৈরি হবে মমতা সাক্ষাতে।

মিলেও গিয়েছিল। তার পরে বাংলায় ফের ২৪ এর যুদ্ধের লক্ষ্যে মমতার হয়ে কাজে নেমেছে টিম আইপ্যাক। দিল্লি বসে কাজ গোছাচ্ছিলেন পিকে নিজেও। তার পরেই পাওয়ার হাউসের বার্তা নিয়ে শহরে পিকে। এদিকে কলকাতা সহ গোটা রাজ্য এবং রাজ্যের বাইরেও কিছু জায়গায় চরম প্রস্তুতি শহিদ দিবসের। বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস ২১সে জুলাই দিনটিকে পালন করেন শহিদ দিবস হিসেবে।
তৃতীয় বারের জয়ের কারণে এবারে অনুষ্ঠানের তীব্রতা বেশি। করোনা কালে ভার্চুয়ালি হলেও নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্যনীয় রাজ্য জুড়েই। সকাল থেকেই তমলুক থেকে কলকাতা, ভাটপাড়া থেকে সিঙ্গুর স্থানীয় নেতারা পালন করছেন শহিদ দিবস। তৃণমূল ভবনেও যাচ্ছেন একে একে নেতা মন্ত্রীরা।

তার পরেই দুপুর ২ টোয় কালীঘাট থেকে বক্তৃতা দেবেন খোদ মমতা। সম্প্রচার হবে গোটা দেশ জুড়ে। এবার সেই মঞ্চেই ফের মমতার পাশে দেখা যাবে প্রশান্ত কিশোরকে। এদিকে দেশ জুড়ে যে পেগাসাস বিতর্ক তৈরি হয়েছে, দেশের সাংবাদিক রাজনীতিবিদ, ব্যবসায়ীদের ফোনে আড়িপাতা নিয়ে। জানা গিয়েছে আড়িপাতা হয়েছিল অভিষেক প্রশান্তের ফোনেও। সেই নিয়ে সংসদে ঝড় তুলেছে তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা।
আজ সেই নিয়ে কোন বার্তা দেন তা দেখার। তবে সকলেই মুখিয়ে আছেন মমতা-পিকের নতুন কৌশল দেখতে। ২১ এর যুদ্ধের জয়ের পর ২৪ এর লক্ষ্যে মমতার পা ফেলা থেকে লড়াইয়ের জমি তৈরি সবকিছুর ব্লু প্রিন্ট আসলে পিকে করছেন বলেই মত রাজনৈতিক মহলের। সেখানে কলকাতায় দাঁড়িয়ে কোন নয়া কৌশল ঘোষণা করবেন উভয়ে তাই দেখার।



