নজরবন্দি ব্যুরোঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে এক কথায় সবাই বুম্বা দা বলে চেনে। আবার তিনিই হচ্ছেন টলিউডের ইন্ডাস্ট্রি। যে প্রায় গোঁড়া থেকে টলিউড ইন্ডাস্ট্রি কে দার করিয়ে রেখেছে। তবে তিনি চাইলেই বলিউডের ভাইজান হতে পারতেন। সেই সুযোগ পেয়েও তিনি হাতছাড়া করেছিলেন।
আরও পড়ুনঃ রক্তপিপাসু দালালরা মাঠে নেমে পড়েছে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়


অনেকেই জানেন যে সলমন খানের কেরিয়ারে মোড়ঘোরানো ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার প্রস্তাব প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই এসেছিল। সম্প্রতি বুম্বাদা আবার বলিউডে কাজ করছেন। তাঁর নতুন ওয়েব সিরিজ ‘জুবিলি’ র কাজ প্রায় শেষ। এখন সেই ছবির প্রচারে ব্যাস্ত অভিনেতা। তবে সম্প্রতি ছবির পরিচালক সুরজ বরজাতিয়াকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি তা এড়িয়ে যান। তিনি বলেন যে, ” ‘‘ছাড়ুন এখন সে সব কথা, জুবিলি নিয়ে বরং কথা বলি।’’

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমাটি যার মুখ্য চরিত্রে ছিল সলমন খান ও ভাগ্যশ্রী। এই ছবিটি থেকেই সলমন খানের কেরিয়ারের মোর ঘুরে যায়। রাতারাতি জনপ্রিয়তা পায় সলমন খান। তাই বুম্বা দার অনুগামীরা এই নিয়ে আপসোস করেন। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়ে এই নিয়ে কখন আফসোস করেননি।


ভাইজান হওয়ার সুযোগ কেন হাতছাড়া করেছিলেন বুম্বাদা! এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি তা এড়িয়ে যান

বলাবাহুল্য সেই একই সময়ই মুক্তি পেয়েছিল ‘অমর সঙ্গী’ যার কারনেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার প্রস্তাব খারিজ করেছিল অভিনেতা। তবে ‘অমর সঙ্গী’ ও সেই সময় দারুণ হিট করেছিল।







