বাম ঐক্যে ফাটল ধরল বিধাননগরেও, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে হুলুস্থুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধাননগর নির্বাচনে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াই ঘোষণা করেছেন সিপি(আই)এম এবং সিপিআই। কিন্তু নির্বাচনের সামনে আসতেই রণক্ষেত্র হল পরিস্থিতি। ছিঁড়ে দেওয়া হল সিপিআই প্রার্থীর ব্যানার এবং ফ্লেক্স। অভিযোগের নিশানায় বড় শরিক সিপি(আই)এম। ৩২ নম্বর ওয়ার্ডের ঘটনা। তবে কী বাম ঐক্যে ফাটল ধরল বিধাননগরেও?

আরও পড়ুনঃ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরন দিল রেল, আহত ৩৪ জনকে ১ লাখের চেক।

কিন্তু সমস্যা কোথায়? এই ওয়ার্ড নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। ৪০ এবং ৪১ নম্বর ওয়ার্ডের বদলে ২৯, ৩২,৩৩ নম্বর ওয়ার্ড গুলি সিপিআইয়ের জন্য চেয়েছিল জেলা নেতৃত্ব। কিন্তু সিপিআই জেলা নেতৃত্বের কথা গুরুত্ব না দিয়েই দুই কেন্দ্রে ৪০ এবং ৪১ নম্বর সিপিআইয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল। পাল্টা ৩২ নম্বরের একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে দুই শরীক।

সেখানেই ঘটনার সূত্রপাত। ছিঁড়ে ফেলা হয় ব্যানার, পোস্টার। সিপি(আই)এমের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না তুললেও সুস্থ রাজনীতি হতে পারে না বলে জানিয়েছেন সিপিআই প্রার্থী সুহিতা বসুমল্লিক।

গত বিধানসভা নির্বাচন বামফ্রন্টের ব্যাপক বিপর্যয়ের পর পর্যালোচনায় নেমেছিল সমস্ত দল। সেখানে গুরুত্বহীনতার অভিযোগ একাধিকবার তুলতে দেখা গিয়েছিল বাম শরীক দলগুলিকে। তার প্রভাব পড়েছিল কলকাতা পুরভোটে ১০৬ নম্বরে একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছিল দুই শরীক সিপি(আই)এম এবং আরএসপি

বাম ঐক্যে ফাটল ধরল বিধাননগরেও, বাড়ছে ক্ষোভ 

বাম ঐক্যে ফাটল ধরল বিধাননগরেও, পুরাতনের স্মৃতি 
বাম ঐক্যে ফাটল ধরল বিধাননগরেও, পুরাতনের স্মৃতি 

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে বামফ্রন্টের পুরাতন দিনের কথা। যেখানে সীমিত আসন বন্টন করা হত শরীকদের জন্য। এমনকি বড় দল সিপি(আই)এমের জন্য অন্যান্যরা প্রাধান্য পেত বলে মনে করতেন আলিমুদ্দিনের নেতারা। এই কারণেই বামফ্রণ্ট শিবিরে অচিরেই ফাটল ধরতে শুরু করে। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন বিধাননগরে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত