Pori Moni: আশা করি এখানেই শেষ, ছেলের জন্মদিনেই পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলাদেশের বিনোদন জগতে অন্যতম আলোচিত নাম পরিমণি। তাঁর ব্যক্তিগত জীবন সবসময়েই লাইমলাইটে থাকে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ফুটফুটে পুত্র সন্তান রাজ্য পরিমণির কোল আলো করে আসে। কিন্তু গত কয়েকদিন ধরেই দুজনের সম্পর্কে চিড় ধরেছে। এবারে কি পাকাপাকি বিচ্ছেদ হচ্ছে তাঁদের? ছেলের জন্মদিনের পরই সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: ফাইনালে কেন ছিল না অশ্বিন? এই প্রথম ক্ষুব্ধ সচিন তুলোধোনা করলেন দ্রাবিড়-রোহিতদের

গত ১০ জুন রাজ্যের ১০ মাসের জন্মদিন পালন করেছিলেন পরিমণি। স্বামী রাজের সঙ্গে ফের একফ্রেমে দেখা গিয়েছিল তাঁকে। জল্পনা শুরু হয়েছিল, সমস্ত বিবাদ মিটিয়ে ফের এক হয়েছেন রাজ-পরিমণি। কিন্তু কিছু সময় পরই নিজের সকল জল্পনায় ইতি টানলেন। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় পরি লেখেন, ‘‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এ সব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন, কিন্তু সব কি আর সব সময় এক হয়?”

আশা করি এখানেই শেষ, পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?

পরিমণি আরও লেখেন, “আমরা ১০ তারিখটা উদ্‌যাপন করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তার পর এই আয়োজন। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো, আশা করি এটা এখানেই শেষ হবে।’’ অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে হতেই মন ভেঙেছে অনুরাগীদের। এর আগেও দুজনের সম্পর্কের চিড় দেখা গিয়েছিল তবে কয়েকদিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এবারে কী আর সেই আশার আলো রয়েছে?

আশা করি এখানেই শেষ, পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?
আশা করি এখানেই শেষ, পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?

উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও ভাইরাল হয়। পরক্ষনেই সেটি আবার মুছে দেওয়া হয়। কিন্তু এরপর থেকেই তারকা দম্পতির সম্পর্কের দূরত্ব বাড়ে। এমনকি স্ত্রী-পুত্রকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন রাজ। তাঁদের নিয়ে ফের বিনোদন মহলে সমালোচনা শুরু হয়েছে।

আশা করি এখানেই শেষ, পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?

আশা করি এখানেই শেষ, পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?
আশা করি এখানেই শেষ, পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত