10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 7:20 অপরাহ্ন
26 C
Kolkata

Pori Moni: জীবনে একের পর এক ঝড়, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন পরীমণি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ব্যক্তিগত জীবনের ওঠা-পড়ার মধ্যেই প্রায়ই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত কয়েকমাসে তাঁর জীবনে একের পর এক ঝড় এসেছে। এসবের মধ্যেই নিজের সবথেকে প্রিয় মানুষটিকে হারালেন পরীমণি। প্রয়াত হলেন পরীমণির দাদু শামসুল হক গাজী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন তিনি।

আরও পড়ুন: আজ ১৪ ডিগ্রিতে নামবে পারদ, ব্যাপক শীতের সঙ্গে ডিসেম্বরের শুরুতেই প্রবল ঘূর্ণিঝড়

অনেক ছোট বয়সেই বাবা-মা’কে হারিয়েছেন পরীমণি। দাদুকেই নানু বলে ডাকতেন তিনি। নানুর কাছে তাঁর বড় হওয়া। নানা কঠিন সময়ে নানুকেই পাশে পেয়েছেন অভিনেত্রী। এমনকি, বছর কয়েক আগে মাদককাণ্ডে যখন পরীর নাম জড়াল, হাজতবাস হল সেইসময়েই নানুকেই পাশে পেয়েছিলেন। সেই কাছের মানুষ, যিনি আশ্রয়ের মত ছিলেন, তাঁকে হারালেন পরীমণি। তাঁর শতবর্ষী নানা শামসুল হক গাজীই ছিলেন তাঁর শক্তি, সাহস, চলার পথে অনুপ্রেরণা। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামসুল হক গাজীর।

জীবনে একের পর এক ঝড়, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন পরীমণি

ইতিমধ্যেই নানুর শেষকৃত্যের কাজ শুরু করেছেন পরীমণি। ঢাকার ভাণ্ডারিয়ায় নানির কবরের পাশেই নানুর মরদেহ সমাহিত করা হবে। কয়েকদিন আগেই ওপার বাংলার সংবাদ মাধ্যমের সামনে অভিনেত্রী জানিয়েছিলেন, “নানুর এখন যা অবস্থা, কখন কী ঘটে যায়, বলা যায় না। নানু না থাকলে আমার কী হবে? কীভাবে থাকব আমি!” হাসপাতালে নিয়ে যাওয়ার পরও শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। চিরদিনের জন্য নানুকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন পরীমণি।

জীবনে একের পর এক ঝড়, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন পরীমণি

সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেণ পরীমণি। তার আগে থেকেই চর্চায় ছিল তাঁদের দাম্পত্য জীবন। শরিফুলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনা হয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমেও এনিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বিবাহ বিচ্ছেদের পর সন্তান রাজ্য ও নানুকেই নিয়ে ছোট সংসার ছিল অভিনেত্রীর। তবে আগামী দিনগুলি নানুকে ছাড়াই কাটাতে হবে।

জীবনে একের পর এক ঝড়, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন পরীমণি

জীবনে একের পর এক ঝড়, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন পরীমণি
জীবনে একের পর এক ঝড়, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন পরীমণি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading