নজরবন্দি ব্যুরোঃ নিজে দেখেছেন দারিদ্রতা কি। নিজে সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট্ট বেলা থেকে। এখন তিনি ভারতবাসীর কাছে পরিচিত নাম রিঙ্কু সিং। এখন তিনি আর্থিক ভাবে সচ্ছল। তাই তিনি এবার নেমে পড়েছেন সমাজ সেবার কাজে। IPL-এ কলকাতা নাইট রাইডার্স ও ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করতেন।
আরও পড়ুনঃ টানা হারে অখুশি দিল্লি ম্যানেজমেন্ট! চাকরি যেতে পারে সৌরভদের
ঝাড়ুদার থেকে ফিনিশার হয়ে ওঠার লড়াইয়ে উতরাই ছিল বেশি। শুধু রিঙ্কু একা নন, দেশজুড়ে অনেক প্লেয়ার রয়েছেন যারা লড়াই করছেন ক্রিকেটার হতে। কেউ সফল হচ্ছেন আবার কেউ লড়াইয়ে হেরে গিয়ে পিছিয়ে যাচ্ছেন। উত্তরপ্রদেশের আলিগড়ের গরীব পরিবার থেকে উঠে আসা রিঙ্কু সিংয়ের কাছে এই গল্পগুলো অজানা নয়।

এবার সেই আলিগড়ে গরিব ক্রিকেটারদের জন্য হোস্টেল খুলতে চলেছেন। আগামী মাসেই যা চালু হয়ে যাবে। রিঙ্কুর শৈশবের কোচ মাসুদ জাফর আমিনি সর্বভারতীয় প্রচারমাধ্যমকে জানিয়েছেন,

“ও সবসময় তরুণ ক্রিকেটারদের জন্য হোস্টেল খুলতে চাইত। যাতে তাঁদের কোনও আর্থিক সমস্যা না থাকে। ও এখন আর্থিকভাবে স্বচ্ছল। তাই নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে চাইছে ও।”
তিনি আরও জানান, “তিন মাস আগে হোস্টেলের কাজ শুরু হয়। কেকেআরে যোগ দেওয়ার আগে রিঙ্কু নিজে সমস্ত বিষয়ে তদারকি করেছিল। হোস্টেলে চারটে রুম থাকবে। প্রতি ঘরে চারজন ক্রিকেট শিক্ষার্থী থাকতে পারবে।
গরীবের রবিনহুড এখন রিঙ্কু, তাঁর কীর্তি মন জিতে নিল সবার

একটা প্যাভিলিয়ন, শেডও করা হচ্ছে। হোস্টেলে একটা ক্যান্টিন থাকবে, যেখানে উঠতি ক্রিকেটাররা খাবার খেতে পারবেন। পুরো কার্যক্রমে ৫০ লক্ষ টাকা খরচ হবে। পুরো খরচই দেবেন রিঙ্কু।”



