একদিন আগেই বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল। তাঁর ঘনিষ্ঠরাই ঘোষণা করেছিলেন মাত্র ৩২ বছর বয়সে সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে পুনমের। তবে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদেহ বা শেষকৃত্যের তোড়জোড় না হওয়ায় নানা আলোচনা শুরু হয়েছিল। এমনকি পুনমের মৃত্যু ঘিরে রহস্যের জল্পনা উস্কে দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী। শনিবার সোশ্যাল মিডিয়াতে হঠাৎ হাজির ‘মৃত’ পুনম (Poonam Pandey Fake Death)। জানালেন, তিনি মারা যাননি। তাহলে কেন ভুয়ো খবর রটিয়েছিলেন তিনি?



আরও পড়ুন: করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই
এদিন সোশ্যাল মিডিয়ায় এসে পুনম পাণ্ডে (Poonam Pandey) জানান, তাঁর মৃত্যুর খবর ভুয়ো। সার্ভাইকাল ক্যানসার (Cervical Cancer) নিয়ে সচেতনতা বাড়াতে এটি একটি পাবলিসিটি স্টান্ট ছিল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট করেন, ‘আমি বেঁচে আছি। সার্ভাইকাল ক্যানসারে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্য, আমি সব মহিলাদের জন্য এই কথা বলতে পারব না, যারা সার্ভাইকাল ক্যানসারে মারা গিয়েছেন। আমি বলতে চাই, সার্ভাইকাল ক্যানসার সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এর জন্য শুরু থেকেই কিছু শারীরিক পরীক্ষা করতে হয়।’



পুনম সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর ভুয়ো খবর নিয়ে লিখেছেন, ‘সার্ভাইকাল ক্যানসারে আমার আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে একটু সময় লেগেছে, আমি বুঝতে পারছি। গত ২৪ ঘণ্টায় বিশ্ব যে ভালোবাসা উজার করে দিয়েছে তার জন্য আমি ধন্য।’
বেঁচে আছেন পুনম পাণ্ডে, কেন নিজের মৃত্যুর খবর রটিয়েছিলেন অভিনেত্রী?

পুনমের (Poonam Pandey) মৃত্যুর খবর যে ভুয়ো একথা জানার পরই ক্ষেপে উঠেছে নেটিজেনদের একাংশ। নেটপাড়ায় উঠেছে নিন্দার ঝড়। তাঁদের দাবি, ‘এই ধরনের কাজ আসলে সস্তার প্রচার। পুনম পাণ্ডের নোংরামি চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যানসার রোগীদের অপমান করছেন। এই ধরনের পাবলিসিটি স্টান্টের (Publisity Stunt) জন্য তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’









