নজরবন্দি ব্যুরোঃ কোথাও ভোটারকে কেন্দ্রে যেতে না দেওয়া, কোথাও বুথ এজেন্টের ওপর হামলা আবার কোথাও প্রার্থীর ওপর হামলা। পুরভোট ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা। শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুললেন বিরোধীরা। সমস্ত বুথ গুলিতে সংবাদমাধ্যমকে প্রবেশের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে প্রয়োজনে সিএপিএফের সাহায্য নেওয়ার কথা জানিয়েছে বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত, বিক্রমনাথের বেঞ্চ। সকাল থেকেই ভোটের দিনেও হুলুস্থুল ত্রিপুরায়।
আরও পড়ুনঃ Tripura: পুরভোটে সমস্ত বুথ স্পর্শকাতর, ত্রিপুরা নিয়ে ঘোষণা কমিশনের
এদিন সকাল থেকে ক্রমাগত অশান্তির ঘটনার প্রেক্ষিতে আগরতলায় থানা ঘেরাও করেছে সিপি(আই)এম। ভোটারদের ভোট না দিতে দেওয়ার অভিযোগে এদিন আগরতলা থানা ঘেরাও করে বামেরা।
Candidates are being beaten while casting their vote!
সদ্য প্রকাশিত
আজকের রাশিফল ২২ সেপ্টেম্বর: শুক্লা একাদশীতে সুকর্ম যোগ, মেষের ভাগ্যে স্বীকৃতি ও পদোন্নতি
আগামীকালের আবহাওয়া: কলকাতায় দুপুরের পর তুমুল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতাDEMOCRACY OR GUNDA RAJ?@BjpBiplab is mocking the Apex Court of the Country!
SHAMEFUL. pic.twitter.com/o9dssGLD9y
— AITC Tripura (@AITC4Tripura) November 25, 2021
এদিন সকাল বেলাতেই ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল। ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের অভিযোগ, সকালবেলা নিজের বুথে ভোট দিতে যান তৃণমূল প্রার্থী। সেই সময়েই তাঁর ওপর হামলা চালানো হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। তাঁর আরও অভিযোগ, গতকাল রাত থেকেই একাধিক জায়গায় হামলা চালায় বিজেপি। তৃণমূল কর্মী, প্রার্থীদের ওপর কাল রাতে থেকেই হামলা চালানো হয়েছে। এখানে পুলিশের কোনও ভূমিকা নেই। নির্বাচন কমিশনের কোনও ভুমিকা নেই।
COMPLETE LAWLESSNESS IN AGARTALA! SHAME ON @BJP4Tripura!
Hear from our candidates Panna Deb and Padma Bhattacharya 👇🏼 pic.twitter.com/2uJydGe4m2
— AITC Tripura (@AITC4Tripura) November 25, 2021
সকাল বেলা থেকেই ত্রিপুরার একাধিক জায়গায় অশান্তকর পরিস্থিতি লক্ষ্য করা যায়। আগরতলার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর এক এজেন্টকে অপহরণ করা হয়েছে। এমনকি তাঁদের ওপর হামলা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি একাধিক জায়গায় বিরোধীদের এজেন্ট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
প্রায় প্রতিটি বুথ কেন্দ্রেই বিজেপি দুর্বৃত্তরা এভাবে দখল করে নিচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। pic.twitter.com/kmNc20g2Jt
— CPI(M) Tripura (@TripuraCPIM) November 25, 2021
এছাড়াও এদিন ১৩ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বুথে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভোটারের হয়ে ভোট দিতে দেখা গিয়েছে। সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়্যেছে। ১৩ ওয়ার্ডের ৪ নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্টকে জোর করে তুলে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল বিজেপির বিরুদ্ধে। ৭ নম্বর ওয়ার্ডের একাধিক ভোটারদের ভোট না দিতে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
সকাল বেলায় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ৮ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল এজেন্ট।
ভোটের দিনেও হুলুস্থুল ত্রিপুরায়, শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ

৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। এভাবে ভয় দেখিয়ে ভোট না করাতে পারতেন। ফের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ বিজেপি বিধায়কের। শিশুসুলভ নেতৃত্বের কারণেই দলের বদনাম করছে। আগামী দিনে এধরনের ঘটনা বিজেপির জন্য অসুবিধা তৈরি করবে বলে জানিয়েছেন তিনি।



