রাতের শহরে এবার হামলার স্বীকার খোদ পুলিশ, ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মার দুস্কৃতীদের

Kolkata Police: রাতে টেংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপের রোডে চলছিল নাকা চেকিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যাদের হাতে মানুষের নিরাপত্তার বিষয়টি নির্ভরশীল তারাই আক্রান্ত। বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিসের এক ট্রাফিক সার্জেন্ট ও এক সিভিক ভল্যান্টিয়ার। আহত ট্রাফিক সার্জেন্টের ঘাড়ে ও মাথায় আঘাত লেগেছে। গভীর রাতে কার্যত অসহায় অবস্থায় তারা মার খান। ঘটনার তদন্ত নেমেছে তোপসিয়া থানা। এলাকার সব সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল রাতে টেংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপের রোডে চলছিল নাকা চেকিং। হঠাৎ সে সময় কুড়ি থেকে ত্রিশ জন দুষ্কৃতী চলে আসে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের বেধড়ক মারধর করতে থাকে। ভেঙে ফেলা হয় তাদের বাইক এবং পুলিশের গাড়ি। এই অসহায় অবস্থায় অবশেষে ওই তিনজন পুলিশ কর্মীকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর সার্জেন্ট কৌতুক ঘোষের ঘাড়ে ও মাথায় আঘাত লেগেছে। কলকাতা পুলিশের সার্জেন্টের দাবি ঘটনার সময় তিনি ওয়াকি টকিতে কন্ট্রোলরুমে জানানোর চেষ্টা করেন কিন্তু সেখানে কেউ সাড়া দেননি। ঘটনাস্থল থেকে কমে পালিয়ে বাঁচেন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ।

রাস্তার বিভিন্ন সিসিটিভির ফুটেজ। পুলিশ সূত্রে খবর ওই দুষ্কৃতীরা সকলেই মত অবস্থায় ছিলেন। কিন্তু এই ঘটনায় নিয়ে প্রশ্ন উঠছে এমন কি ঘটনা ঘটল যে পুলিশের উপর চরাও হলো দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এর পেছনে কি ঘটনা তা খতিয়ে দেখছে তপশিয়া থানার পুলিশ। রাতের কলকাতায় যদি দুষ্কৃতীদের হাতে একাধিক পুলিশ কর্মী নিগৃহীত এবং আহত হন তবে প্রশ্ন উঠে যাচ্ছে কলকাতার  সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলাদের কাছে কতটা সুরক্ষিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন