বোলপুরে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গুলিভর্তি পিস্তল সহ ধৃত যুবক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বোলপুরে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গুলিভর্তি পিস্তল সহ ধৃত যুবক। আগ্নেয়াস্ত্র পায়ের খাঁজে গুঁজে এক যুবক ঘুরে বেড়াচ্ছে এলাকায়। পরে তা সকলের চোখে এলে সেই বন্দুক তাক করে সবাইকে ভয় দেখাতে শুরু করে ওই যুবক। পরে স্থানীয়রা পাকড়াও করে তুলে দেন পুলিশের হাতে। এমন ঘটনারই সাক্ষী থাকল বোলপুর শহরের মিশন কম্পাউন্ড।

আরও পড়ুনঃ টীকাকরনে গতি, গতকাল কোভ্যাক্সিনের পর আজ রাজ্যে আসছে ২ লক্ষ কোভিশিল্ড।

সূত্রের খবর বৃহস্পতিবার রাতে সাড়ে ১০ টা নাগাদ স্থানীয় যুবক শচীনচন্দ্র গড়াইকে আগ্নেয়াস্ত্র সহ পাকরাও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে। এই নিয়ে তৃণমূল নেতা জীতেন পাসওয়ান অভিযোগ করেন যে তাকে খুন করার জন্যেই শচীনচন্দ্র গড়াই বন্দুক নিয়ে এসেছিল। অভিযুক্ত যুবক এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত।

এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, বোলপুর পৌরসভার নির্দেশ মতো বৃহস্পতিবার রাতে তারা যখন ঝড়বৃষ্টিতে এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের তালিকা নিয়ে আলোচনা করছিলেন তখন অভিযুক্ত ওই যুবককে বেশ কয়েকবার ‘সন্দেজনক’ ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পাড়ারই ছেলে, তাই ডেকে বসালাম। দু-‌একটা কথাও হল। হঠাত্‍ পায়ের খাঁজে বন্দুক দেখতে পান আমাদেরই এক কর্মী। সেটা বলতেই বন্দুক বের করে তাক করে। সকলে জাপটে ধরে ফেলে তাকে। তত্‍ক্ষণাত্‍ খবর দেওয়া হয় পুলিশকে, বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেত্রী পায়েল ভট্টাচার্য।

বোলপুরে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গুলিভর্তি পিস্তল সহ ধৃত যুবক। এদিকে ওই যুবকের থেকে উদ্ধার হওয়া নাইন এম এম পিস্তলটি ছিল রীতিমতো লোডেড। এমন অবস্থায় লক্ষ্য না রাখলে আরেকটু হলেই কি হতে পারত সেই ভেবে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন