পিকচার আভি বাকি হে! ১০ বছরে কেবল ‘ট্রেলার’ দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরবঙ্গ থেকে শুরু হবে বাংলার ভোটপর্ব। হাতে বাকি আর কয়েক সপ্তাহ। প্রপ্তহম দফাতেই নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও মনোজ টিগ্গার সমর্থনে উত্তরবঙ্গে প্রচারে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বক্তব্যের শুরুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তৃতীয়বার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের কথাও শোনা গেল তাঁর মুখে।

পিকচার আভি বাকি হে! ১০ বছরে কেবল 'ট্রেলার' দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা মোদীর

আরও পড়ুন: কুরুক্ষেত্র কোচবিহার, বক্তব্যের শুরুতেই মমতাকে ধন্যবাদ জানালেন মোদী, কারণ কী?

এদিন কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদী জানান, ‘গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা শুধু ট্রেলার, কাজ এখনও বাকি আছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলার ৪০ লক্ষ পরিবার বাড়ি পেয়ে গিয়েছে। কোটি কোটি মানুষ প্রথমবার বিদ্যুৎ, জলের সংযোগ পেয়েছেন। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। কারণ এটা মোদীর গ্যারান্টি। দশ বছরে যে বিকাশ হয়েছে তা দেশের সর্বত্র হয়েছে। ১০ বছরে যা হয়েছে তা শুধুই ট্রেলার। আমার আরও কাজ বাকি আছে। দেশই আমার কাছে পরিবার।’

পিকচার আভি বাকি হে! ১০ বছরে কেবল 'ট্রেলার' দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা মোদীর
পিকচার আভি বাকি হে! ১০ বছরে কেবল ‘ট্রেলার’ দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা মোদীর

সন্দেশখালির (Sandeshkhali Case) ঘটনায় বাংলার সরকারকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তাঁর হুঁশিয়ারি, সন্দেশখালির ঘটনার জন্য দায়ী এক্মাত্র তৃণমূল। এর জন্য তৃণমূলকে ভুগতে হবে। সিএএ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে। প্রতি পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদীর গ্যারান্টি। বাংলার প্রতিটি পরিবারকে বলব তৃণমূল, বামেরা আপনাদের ভয় দেখাতে পারে। কিন্তু দশ বছরে আপনারা আমার কাজ দেখেছেন। মোদীর গ্যারান্টির উপর ভরসা রাখুন।’

পিকচার আভি বাকি হে! ১০ বছরে কেবল ‘ট্রেলার’ দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা মোদীর

পিকচার আভি বাকি হে! ১০ বছরে কেবল 'ট্রেলার' দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা মোদীর

বাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন, বাংলার ৩ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানাবে মোদীর সরকার। তিনি বলেন, ‘আমরা তিন কোটি মহিলাকে লাখপতি বানাব। ওঁদের ড্রোন পাইলট বানাব। আত্মনির্ভর ভারত প্রকল্পে গতি আসবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর