পুতিনের দেশে রাজকীয় পদার্পণ! মোদিকে গার্ড অফ অনার দিল রুশ সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাঁচ বছর পর রাশিয়ার মাটিতে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০:৩০টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আর মস্কো বিমানবন্দরে নামলেন বিকেল ৫টা ১০ মিনিটে। বিমান থেকে নামতেই মোদিকে মোদিকে গার্ড অফ অনার দিল রুশ সেনা। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাশিয়ার ডেপুটি (প্রথম) প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান মোদি, সেখানে তাঁকে স্বাগত জানান সে দেশের ভারতীয় প্রবাসীরা।

২২তম রাশিয়া-ভারত বার্ষিক সম্মেলনে অংশ নিতেই দু’দিনের জন্য রাশিয়া গিয়েছেন নরেন্দ্র মোদি। আজ রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজ সারবেন তিনি। রাশিয়ার পাশাপাশি, এবারের বিদেশ সফরে অস্ট্রিয়া যাবেন মোদি। ৪১ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনায়ক সেদেশে পা রাখবেন। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার পর এটা নরেন্দ্র মোদির দ্বিতীয় বিদেশ সফর। প্রথমে তিনি যান ইতালিতে, জি-৭ সম্মেলনে যোগ দিতে।
পুতিনের দেশে রাজকীয় পদার্পণ! মোদিকে গার্ড অফ অনার দিল রুশ সেনা
রাশিয়ার উদ্দেশে রওনা দেবার আগে নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাচ্ছি। অস্ট্রিয়াতেও যাব। আমার এটাই প্রথম অস্ট্রিয়া সফর। গত ১০ বছরে বাণিজ্য, নিরাপত্তা, শক্তি, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, সংস্কৃতির ক্ষেত্রে ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। আমার বন্ধু পুতিনের সঙ্গে আমি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা এবং মতামত বিনিময় করব। উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণ সহাবস্থান।’’

পুতিনের দেশে রাজকীয় পদার্পণ! মোদিকে গার্ড অফ অনার দিল রুশ সেনা

পুতিনের দেশে রাজকীয় পদার্পণ! মোদিকে গার্ড অফ অনার দিল রুশ সেনা

সঙ্গে মোদি আরও লেখেন, ‘‘অস্ট্রিয়া আমাদের নির্ভরযোগ্য সঙ্গী। আমরা উভয়েই গণতন্ত্র এবং বহুত্ববাদের শরিক। প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার এবং চ্যান্সেলর কার্লের সঙ্গে দেখা করার সুযোগ পাব আমি। আশা করি, নতুন ভাবনার মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’’ উল্লেখ্য, ২০০০ সালে রাশিয়া ও ভারতের মধ্যে একটি চুক্তি হয় যে, প্রতি বছর দু’দেশের রাষ্ট্রনায়কেরা একবার করে দেখা করবেন। কিন্ত, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলায় তা সম্ভব হয়নি। ২০১৯ সালে শেষবার রাশিয়া যান মোদি। অন্যদিকে, পুতিন শেষবার ভারতে এসেছেন ২০২১ সালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন