নজরবন্দি ব্যুরোঃ ইয়াসে বাংলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্য সফরে প্রধানমন্ত্রী। করোনার মারণ কামরের মধ্যেই এবার রাজ্যে হানা দিয়েছে সুপার সাইক্লোন ইয়াস। যার জেরে মারাত্মক খতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিন ২৪ পরগনা। ভয়ঙ্কর ঝড়ে চরম ক্ষতিগ্রস্ত ওড়িশাও। এমন অবস্থায় আগামীকাল ওইসব এলাকায় যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ দেড় ঘণ্টায় হবে পরীক্ষা, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক-জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক!


আর এবার জানা যাচ্ছে ক্ষয়ক্ষতি সরজমিনে দেখতে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত নির্বাচনী প্রচারে দিল্লী কলকাতা ডেইলি প্যাসেঞ্জারি করলেও রাজ্য বিধানসভা নির্বাচনে হারের পর এটাই প্রথম মোদির বঙ্গসফর হতে চলেছে। খুব সম্ভবত এবারেও আগেরবারের মতোই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই হেলিকপ্টারে করে যশ কবলিত বাংলার দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা ঘুরে দেখবেন।
হয়তো প্রাথমিকভাবে কিছু আর্খিক সাহায্যও ঘোষনা করতে পারেন। তবে এই বিষয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি। কিছুদিন আগেই দেশের পশ্চিমে সাইক্লোন টাউকেট আছড়ে পড়ার পরে হেলিকপ্টার করে গুজরাটের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। তবে মহারাষ্ট্রে সেবার পরিদর্শনে না যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল।
ইয়াসে বাংলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্য সফরে প্রধানমন্ত্রী। তাই এবার সেই বিতর্ক যাতে ফের না তৈরি হয় তার জন্য তিনি বাংলার পাশাপাশি ওড়িশাতেও যাবেন বলেই মনে করা হচ্ছে। যদিও সরকারিভাবে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।









