পঞ্চায়েতের সপ্তাহে বাংলায় কত দামে বিকোচ্ছে Petrol-Diesel, জেনে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহের শেষেই রাজ্যে পঞ্চায়েত ভোট হাইভোল্টেজ ভোট ঘিরে টানটান উত্তেজনা। বাংলার শাসক দল পঞ্চায়েতের প্রচারে বারবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছে। জেনে নিন সপ্তাহের প্রথম দিনে কত দামে বিকোচ্ছে পেট্রল ডিজেল। আজ কলকাতায় দাম কত?

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ জুলাই, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

আজ সোমবার, ৩ জুলাই মহানগরী কলকাতায় পেট্রলের দাম রয়েছে ১০৬.৩ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। রাজ্যের জেলগুলির তুলনায় জ্বালানি তেলের দাম সবথেকে বেশি আছে কোচবিহারে। এই জেলায় পেট্রলের দাম ১০৭.৩৯ টাকা এবং ডিজেলের মূল্য ৯৪.০৩ টাকা। এছাড়া আলিপুরদুয়ার, নদিয়া, বীরভূমেও জ্বালানি তেলের দাম সামান্য বেশি রয়েছে।

পঞ্চায়েতের সপ্তাহে বাংলায় কত দামে বিকোচ্ছে Petrol-Diesel, জেনে নিন

কলকাতা ছাড়া দেশের বাকি তিন মহানগরীতে কোথায় থেকেছে তেলের দাম? রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম ৮৯.৬৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রল ডিজেলের দাম যথাক্রমে ১০২.৬৩ এবং ৯৪.২৪ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৬ টাকা

পঞ্চায়েতের সপ্তাহে বাংলায় কত দামে বিকোচ্ছে Petrol-Diesel, জেনে নিন

আজ কয়েকটি রাজ্যে জ্বালানি তেলের দাম কমেছে আবার কিছু রাজ্যে দাম বেড়েছে। জানা গিয়েছে, বিহারে ৬ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে ১০৯ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম ৬ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ৮৮ পয়সা। আহমেদাবাদে পেট্রলের দর বেড়েছে ১ পয়সা, যার ফলে এর নতুন দাম ৯২ টাকা ১৭ পয়সা। দাম কমেছে রাজস্থানের আজমিরে। এখানে পেট্রলের দাম ৩১ টাকা কমে দাঁড়িয়েছে প্রতি লিটার ১০৮.০৭ টাকা এবং ডিজেলের দাম ২৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৯৩.৩৫ টাকা প্রতি লিটার।

পঞ্চায়েতের সপ্তাহে বাংলায় কত দামে বিকোচ্ছে Petrol-Diesel, জেনে নিন

পঞ্চায়েতের সপ্তাহে বাংলায় কত দামে বিকোচ্ছে Petrol-Diesel, জেনে নিন
পঞ্চায়েতের সপ্তাহে বাংলায় কত দামে বিকোচ্ছে Petrol-Diesel, জেনে নিন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত