Fuel Price Hike: ১৩ দিনে ৮ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, নাভিশ্বাস আম জনতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৩ দিনে ১১ বার। রবিবারেও বাড়ল জ্বালানি তেলের দাম। এদিন ফের ৮০ থেকে ৮৪ পয়সা অবধি বাড়ল জ্বালানি তেলের মূল্য। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হয়েছে ১১৩ টাকা ০৩ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা। ১৩ দিনে ৮ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম।

আরও পড়ুনঃ অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণে এবার বিল আনবে সরকার, জানালেন পরিবহনমন্ত্রী

ইতিমধ্যেই মুম্বই সহ দেশের বেশ কয়েকটি শহরে ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে। প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে পেট্রোলের দাম। এভাবে চলতে থাকলে কলকাতাতেও আর কিছুদিনের মধ্যে ডিজেলের দাম ১০০ টাকা প্রতি লিটারের মাইলস্টোন ছুঁয়ে ফেলবে।

Petrol price in Delhi, Petrol price in Kolkata, Petrol Rs 100 in Delhi, Petrol Rs 100 in Kolkata | Business News – India TV

গত ১৩ দিনে ১১ বার বেড়েছে জ্বালানি তেলের মূল্য। ১১ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ০৩ পয়সা। লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী শিবিরের নেতাদের। সংসদের ভিতরে এবং সংসদের বাইরে সরব হচ্ছেন সমস্ত রাজনৈতিক নেতৃত্ব।

১৩ দিনে ৮ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জ্বালানি যন্ত্রণা 

১৩ দিনে ৮ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জ্বালানি যন্ত্রণা 
১৩ দিনে ৮ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জ্বালানি যন্ত্রণা

গত বছরের শেষের দিকে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। এরপর শুল্ক কমালে কিছুটা রেহাই মেলে আম জনতার। কিন্তু পাঁচ রাজ্যের নির্বাচনের পর ফের বেড়েছে জ্বালানি তেলের মূল্য। যার জেরে মূল্যবৃদ্ধি হয়েছে সবজি বাজারেও। একে নতুন রেকর্ড গড়েছে পেট্রোল-ডিজেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত