নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে এক লপ্তে প্রায় ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছে শহরের প্রথম সারির অ্যাপ ক্যাব সংস্থা উবের । যদিও রাজ্য সরকার বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না। আর এই ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। আরে প্রসঙ্গে বলতে গিয়েই আজ শনিবার রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন অ্যাপ ক্যাবের এই যথেচ্ছাচার নিয়ন্ত্রণে খুব তাড়াতাড়ি বিল আনতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ খোঁজ নেয়না কেও তেভাগা আন্দোলোনের প্রথম শহীদের পরিবারের, চরম দারিদ্রতায় কাটছে দিন


পরিবহনমন্ত্রী বলেন, “অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে আগামী বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। ক্যাবিনেটে পাশ করে সেই বিল আইনে পরিণত করা হবে। ভাড়াবৃদ্ধির পক্ষে সরকার নয়।” সূত্রের খবর, একধাক্কায় এতটা ভাড়া কেন বাড়ানো হল? উবেরের কাছে জবাবদিহি চেয়েছে সরকার। কিন্তু হঠাৎ করেই এই অ্যাপটা পুবের এত ভাড়া বাড়ালো কেন।
ওয়াকিবহাল মনে করছেন গত ১৩ দিনে ১০ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আজ শনিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ১১২ টাকা ১৯ পয়সা। ডিজেল ছিল ৯৭ টাকা। তেলের এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই বাড়তি ভাড়া নিচ্ছে এই অ্যাপ ক্যাব সংস্থা। উবের এর পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ থেকে ১৬% ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণে এবার বিল আনবে সরকার, জানালেন পরিবহনমন্ত্রী
এই প্রসঙ্গে অনলাইন অ্যাপ ক্যাব (App CAB) অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, “উবের ভাড়া বাড়ালেও ড্রাইভারের কোনও ইনকাম বাড়েনি। আমরা যাত্রীদের এবং ড্রাইভারদের জন্য ফিক্সড ভাড়া চাই। ভাড়ার তালিকায় এসি, নন এসি ভাগ করে দিক।” তবে উবেরের এই ভাড়া বৃদ্ধি কোনোভাবেই ভালো চোখে দেখছে না সরকার সে কথা স্পষ্ট হয়ে যায় পরিবহন মন্ত্রীর কথাতেই।









