মাঝে দু’দিন থমকে থাকার পর আজ ফের বাড়ল জ্বালানী তেলের দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাঝে দু’দিন থমকে থাকার পর আজ ফের বাড়ল জ্বালানী তেলের দাম। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৭৪ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ২১ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯৩.০২ টাকা।

মুম্বাইতে পেট্রোলের দাম ১০৭.৫৪ টাকা। লিটার প্রতি ১৬ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭.৪৫ টাকা। রাজধানী দিল্লিতে লিটারে ৩৫ পয়সা দাম বেড়ে হয়েছে ১০১.৫৪ টাকা। লিটার প্রতি ১৫ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮৯.৮৭ টাকা।চেন্নাইতে আজ লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২.২৩ টাকা ও ৯৪.৩৯ টাকা।

আরও পড়ুনঃ কেমন যাবে এই সপ্তাহের রাজ্যের আবহাওয়া?

লাগামছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তের। দেশের চার মেট্রো শহর সহ মোট ১৮টি রাজ্যেরর বিভিন্ন শহর ও কেন্দ্র শাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। যে রাজ্যাগুলিতে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে সেগুলি হলো – মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু-কাশ্মীর, ওড়িশা, কেরালা, লাদাখ, পাঞ্জাব, বিহার, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লি, সিকিম, পন্ডিচেরি এবং নাগাল্যা ন্ডে।

মাঝে দু’দিন থমকে থাকার পর আজ ফের বাড়ল জ্বালানী তেলের দাম

প্রসঙ্গত বর্তমানে পেট্রোল ও ডিজেলের যে দাম রয়েছে, তার মধ্যে পেট্রোলে ৬০ শতাংশ এবং ডিজেলে ৫৪ শতাংশের ওপরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কর রয়েছে। পেট্রোলে কেন্দ্রের এক্সাইড ডিউটি লিটার পিছু ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত