বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে সরব অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায়, সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এব্যাপারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে উদ্বেগ প্রকাশ করেছেন, বহরমপুরের কংগ্রেস সাংসদ। সাংসদে এদিন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবরকে তুলে ধরে এদিন তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু পরিবারগুলোকে নিশানা করেছে মৌলবাদী শক্তি।

আরও পড়ুনঃ ২১ নির্বাচনে মধ্য হাওড়ায় তৃণমূলের গলার কাঁটা হতে পারে একটি ব্যাঙ্ক! কেন?

অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলুক ভারত সরকার’’। এবিষয়ে, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্মকে অশ্রদ্ধা দেখানোর অভিযোগে বাংলাদেশের কিছু এলাকায় কমপক্ষে ১৫টি হিন্দু বাড়ি ভাঙচুর চালানো হয়।

আর এইঘটনায় ওই দেশে ওই অঞ্চলে হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, রবিবার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মন্দিরে ভাঙচুর চালানো হয়। এছাড়াও এদিন ওই অঞ্চলে, ১০০ টিরও বেশী হিন্দু বাড়িতে লুঠপাট চালানো হয়।

আর এরপরেই এই ঘটনার সঙ্গে জড়িত মেট ৬ জনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ফলে এলাকায় যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য নাসিরনগর এবং মাধবপুর বর্ডার গার্ডে বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে। কার্যত এই প্রসঙ্গ নিয়েই সাংসদে সোচ্চার হয়েছেন অধীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন