GST: দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মূল্যবৃদ্ধির বাজারে আবারও সোমবার থেকেদাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, পনির, দইয়ের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসেরও। লেবেল লাগানো প্যাকেটজাত খাবারের উপর বসছে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর (জিএসটি)। হাসপাতালে যে সব শয্যার ভাড়া ৫০০০ টাকা বা তার বেশি, সেগুলোর উপরেও চাপানো হবে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর। জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুনঃ নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা, কারণ কী?

সোমবার থেকে দামি হচ্ছে আটা, পনির, দইয়ের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। লেবেল লাগানো প্যাকেটজাত খাবারের উপর বসছে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর (জিএসটি)। হাসপাতালে যে সব শয্যার ভাড়া ৫০০০ টাকা বা তার বেশি, সেগুলোর উপরেও চাপানো হবে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর। জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হচ্ছে।

দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও
দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও

ছাপার ও লেখার কালি, কাগজ কাটার ছুরি, পেনসিল কাটার শার্পনার, এলইডি ল্যাম্প, আঁকার জিনিসপত্রের দামের উপর সোমবার থেকে ১৮ শতাংশ জিএসটি চাপছে। এখন এগুলোর ওপর ১২ শতাংশ জিএসটি রয়েছে। জল গরম করার হিটার কিনতে গেলে এতদিন পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর দিতে হত। এ বার থেকে তা বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।

দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও

রাস্তা, সেতু, রেল, মেট্রো, শ্মশান নির্মাণ বা মেরামতের কাজের চুক্তির ওপরেও পণ্য পরিষেবা কর ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। সোমবার থেকে বসবে এই কর।

জুন মাসে বেশ কিছু পণ্য এবং পরিষেবার উপর কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাজ্যের অর্থমন্ত্রীরা। মন্ত্রিগোষ্ঠীর (গ্রুপ অফ মিনিস্টার্স) দেওয়া অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে, যেগুলোর উপর পণ্য পরিষেবা করের পরিমাণ বাড়ানো হচ্ছে।

দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও

দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও
দাম বাড়ছে আটা সহ প্যাকেটজাত খাবারের, ৫% জিএসটি বাড়ল হাসপাতালে শয্যারও

কিছু জিনিসের ক্ষেত্রে পণ্য পরিষেবা কর কমানোও হয়েছে। সোমবার থেকে ট্রাক, মালবাহী যান ভাড়া করতে গেলে ১২ শতাংশ পণ্য পরিষেবা কর দিতে হবে। আগে তা ১৮ শতাংশ দিতে হত। বাগডোগরা বিমানবন্দর এবং উত্তর-পূর্ব ভারতের কোনও জায়গায় বিমানে চেপে যাওয়ার খরচ এবার আরও কমল। ভাড়ার উপর পণ্য পরিষেবা কর দিতে হবে না যাত্রীদের। তবে ইকনমি ক্লাসের টিকিটের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন