শাহরুখের প্রত্যাবর্তন আর দীপিকার আবেদন, এক হাজার কোটির ক্লাবে এবার পাঠান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। শাহরুখ ভক্ত-অনুরাগীরা সবাই অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় অভিনেতার এই সিনেমা দ্রুত সময়ের মধ্যে ১ হাজার কোটির ঘর অতিক্রম করার।

আরও পড়ুনঃ ‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’, কড়া বার্তা দিলেন মমতা

এবার তাদের মনের আশা পূর্ণ হয়েছে। মাত্র ২৬ দিনেই ১ হাজার কোটির ক্লাব ছুঁয়েছে বহুল আলোচিত ‘পাঠান’ সিনেমাটি। শুধু তাই নই। বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়া ভারতীয় ছবি হিসাবে ‘পাঠান’ এখন বিশ্বে ৫ নম্বরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ২৭তম দিনে এই ছবির বিশ্বব্যাপী আয় ১০০০ কোটি টাকা।

 শাহরুখের প্রত্যাবর্তন আর দীপিকার আবেদন, এক হাজার কোটির ক্লাবে এবার পাঠান!
শাহরুখের প্রত্যাবর্তন আর দীপিকার আবেদন, এক হাজার কোটির ক্লাবে এবার পাঠান!

অন্য দিকে, ছবির হিন্দি ভার্সন ইতিমধ্যেই ৫১৯ কোটির অঙ্ক ছুঁয়েছে। ১০০০ কোটির দৌড়ে কোন কোন ছবি ‘পাঠান’-এর আগে আছে? এই সিনামা দিয়ে কিং খান সবার আকাশ ছোঁয়া প্রত্যাশাও পূরণ করতে পেরেছেন। মুক্তির শুরুর দিন থেকেই ‘পাঠান’ একের পর এক রেকর্ড গড়েছে।

13 10

ভারতীয় বক্স অফিসে আগেই ‘বাহুবলী’-র মতো সিনেমাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলেছে সিনেমাটি। এবার ‘পাঠান’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন উদাহরণ তৈরি করল। উল্লেখ্য, সোমবার যশ রাজ ফিল্মস পাঠানের বিশ্বব্যাপী আয়ের রিপোর্ট প্রকাশ করেছিল।

শাহরুখের প্রত্যাবর্তন আর দীপিকার আবেদন, এক হাজার কোটির ক্লাবে এবার পাঠান!

15 14

যশ রাজ ফিল্মসের এক টুইট বার্তায় রবিবার পর্যন্ত সিনেমাটির ৯৯৬ কোটি রুপির আয়ের তথ্য প্রকাশ করা হয়েছিল, যা সোমবারের আয়ের সঙ্গে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে।

16 11

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন