নজরবন্দি ব্যুরোঃ কোনও ব্যক্তি বা কারোর কাজে যদি সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে থাকে, তাহলে আইন আইনের পথে চলবে। মুষ্টিমেয়র জন্য মানুষের ক্ষতি হলে দল দায়ী নয়। এবং সরকারকেও দায়ী করা চলবে না। গত দুই দিন ধরে রাজ্যের দুই মন্ত্রীকে কলকাতা হাইকোর্ট সিবিআই হাজিরার নির্দেশ দেওয়ার পরেই এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, রাজ্যের সব ধরনের মানুষ উপকৃত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন যদি কোনঅ ভুল হয়ে থাকে তা খুবই কম। ০.০১ শতাংশ ভুল করা হলেও ক্ষমা করা হবে না। কোনও কাজের জন্য মুষ্টিমেয় সাধারণ মানুষের জন্য ক্ষতি হয়ে থাকে, দল সেই কাজকে সমর্থন করবে না।

বুধবারই এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি সহ ৭ টি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ সীমা অতিক্রম করছে না। এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিষয়ে কুণাল ঘোষ বলেন, আদালত যাঁদের নাম উচ্চারণ করছে, তাঁদের যা যা বক্তব্য কিংবা আইনি প্রক্রিয়া তাঁরা নিজেদের মতো নিতে পারবে। তবে ভুল কাজকে দল সমর্থন করবে না।
কুণাল ঘোষের কথায়, এখন এই বিষয়টি সম্পূর্ণ আদালতে বিচারাধীন রয়েছে। ওনার বক্তব্য না জেনে আমি কিছু বলব না। তবে কোথাও ভুল থাকলে সেটা ভুলই। এখন কে মন্ত্রী থাকবে আর কে থাকবে না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীই ঠিক করবেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এটি আদালতের সঙ্গে কোনও তরজার বিষয় নয়। তদন্তে সত্যি বেরিয়ে আসবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনওরকমে নেতিবাচক ধারণা করা নেওয়া ঠিক নয়। সব প্রতিষ্ঠানেই ভালো কাজ হচ্ছে। তবে একটা ভুল হলেও সেটা ভুল।
মুষ্টিমেয়র জন্য মানুষের ক্ষতি হলে দল দায়ী নয়, স্পষ্ট জানালেন কুণাল

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ত্রিপুরা সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষককে পথে বসানো হয়েছে সেটা ওদের সিস্টেমে ভুল। তবে গোটা সিস্টেম ভুল বলাটা ঠিক নয়।



