নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৩টি শর্ত দিল আদালত

সুপ্রিম কোর্টে জামিন হলেও জেল থেকে মুক্তি মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর, প্রাথমিক নিয়োগ মামলার কারণে রয়ে গেল বড় বাধা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিচারপতি এমএম সুন্দরেশ ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দেন। একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। যদিও আদালতের লিখিত আদেশ এখনও প্রকাশিত হয়নি।

আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ইডি মামলায় যে শর্তে জামিন দেওয়া হয়েছিল, সিবিআই মামলাতেও সেই একই শর্ত কার্যকর হবে। অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায় আপাতত মুক্তি পাচ্ছেন না। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক স্তরের নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে।

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৩টি শর্ত দিল আদালত

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৩টি শর্ত দিল আদালত
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৩টি শর্ত দিল আদালত

শর্তগুলি হলো:

১) নিজের পাসপোর্ট জমা রাখতে হবে।

২) নিয়মিত হাজিরা দিতে হবে।

৩) আদালতের অনুমতি ছাড়া এলাকা ছেড়ে যাওয়া যাবে না।

আদালতের পর্যবেক্ষণ

সোমবার সিবিআইয়ের মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, “পার্থ দীর্ঘদিন ধরে জেলে আছেন, কিন্তু মামলার নিষ্পত্তির কোনও অগ্রগতি হয়নি।” এদিন আদালতে আরও উঠে আসে যে তদন্তের জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত অনুমতি দেওয়া হয়নি।

এই পর্যবেক্ষণের পর বিচারপতিরা মনে করেন, দীর্ঘদিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে থাকা সত্ত্বেও অগ্রগতি না হওয়ায় জামিন দেওয়া যুক্তিযুক্ত। তবে এক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

নীচুতলার কর্মীরা আগেই জামিন পেয়েছেন

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নীচুতলার বহু কর্মী ও আধিকারিক ইতিমধ্যেই জামিন পেয়েছেন। তাঁদের যুক্তি দেখিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বারবার জামিনের আবেদন জানিয়েছিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট সেই আবেদন আংশিকভাবে মঞ্জুর করল।

তবে এখনও পর্যন্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলার গিঁট না খোলায়, সংশোধনাগারেই থাকতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

রাজনীতিতে প্রতিক্রিয়া

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের খবরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবিরে চলছে তুমুল চাপানউতোর। তৃণমূল কংগ্রেস সরাসরি কোনও মন্তব্য না করলেও, বিরোধীরা প্রশ্ন তুলছে— এভাবে কি প্রকৃত বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে না? একইসঙ্গে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, “শর্তসাপেক্ষ জামিন কোনওভাবেই মুক্তির সমান নয়। তদন্ত চলাকালীন সব দিক খতিয়ে দেখা হবে।”

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন রাজ্য রাজনীতিতে যেমন আলোড়ন তুলেছে, তেমনই আইনি দিক থেকেও তা গুরুত্বপূর্ণ। যদিও আপাতত তিনি জেলেই থাকছেন, কারণ প্রাথমিক নিয়োগ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি মেলাটা কার্যত অসম্ভব। আগামী দিনে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত