নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শেষের দিকেই করোনার তৃতীয় ওয়েভ প্রবেশের আশঙ্কা করেছিল দেশের চিকিৎসকরা। তবে বর্তমানে নভেম্বরের মাঝামাঝি সময় এসেও কোভিড সংক্রমণের নিরিখে অপেক্ষাকৃত নিরাপদ যায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। তবে বিগত একমাসে বঙ্গ জুড়ে একাধিক উৎসব কে ঘিরে বেলাগাম ভিড়ের ফলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। তাই আসন্ন বড়দিন ও নববর্ষ উৎযাপন কে ঘিরে বিশেষ নির্দেশিকা জারি হাই কোর্টের।
আদালতের নির্দেশ অনুসারে, কোভিড সচেতনতা কে মাথায় রেখে আগামী ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে রাস্তায় ভিড় করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ কে ভুলে যাতে কোনরকম ভাবে কেই ভিড় জমাতে না পারে সেদিকে নজর রাখার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।
সেইসঙ্গে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বাজি পড়ানোর সময়সীমা আগেই ধার্য করে দিয়েছিল দূষণ নিয়ন্ত্রন পর্ষদ। এবার সেই ঘোষণা তে সহমত পোষণ করেই বড়দিন ও বর্ষবরণের রাতে ১১ টা ৫৫ থেকে ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত সময়সীমা নিরধারন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যারফলে বৎসরান্তের উৎসব কে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বড়দিনে সাদামাটা পার্ক স্ট্রীট,নির্দেশিকা জারি আদালতের

এছাড়াও বাজি পোড়ানো নিয়ে ও একাধিকবার মামলা দায়ের করা হয় আদালতে যা নিয়ে নিষেধাজ্ঞা জারি করতে দেখা যায়। তবে আসন্ন এই উৎসবের দিনগুলিতে আদৌ কার্ফুই জারি থাকে কিনা এখন সেদিকেই নজর সকলের।




