অমর সিংহ চমকিলা ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কালো ঢিলেঢালা কাফতান ড্রেসে পরিণীতি চোপড়ার উপস্থিতি ঘিরে সমাজমাধ্যমে চর্চার শেষ নেই। কালো পোশাকে পরিণীতিকে দেখে চার দিকে একটাই প্রশ্ন তবে কি বিয়ের কয়েক মাসের মধ্যেই পরিণীতি অন্তঃসত্ত্বা হয়েছেন? সমাজমাধ্যমেও সেই নিয়ে চর্চার শেষ নেই।
আরও পড়ুনঃ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা, কে পেলেন কোন পুরস্কার

পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘিরে জল্পনা তুঙ্গে। তবে নেটকারিগরদের সেই চর্চায় জল ঢেলে দিলেন পরিণীতি। শুধু তাই নয়, হাসির ছলে নিজের প্রতিক্রিয়াও জানান এই অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন— ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী।

ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।’ এ প্রসঙ্গে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব জানান, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কি না বোঝা যায় না।
পরিণীতি অন্তঃসত্ত্বা? এবার নিজেই এই নিয়ে মুখ খুললেন বলি নায়িকা

সেপ্টেম্বরে উদয়পুরের লীলা প্যালেসে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে পরিনীতি চোপড়ার নতুন ছবি অমর সিং চমকিলা। আটের দশকের ফেমাস পঞ্জাবি গায়ক চমকিলার জীবনীই ফুটে উঠবে এই ছবিতে। চমকিলার চরিত্রে অভিনয় করেছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ আর স্ত্রীর চরিত্রে পরিনীতি। ট্রেলারেই নজর করেছে এই জুটি।



