দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ফের সামনে এলো রাফালে ধ্বংস নিয়ে পাকিস্তানের মিথ্যাচার। গত মে মাসে ভারত-পাক সংঘর্ষে নাকি ভারতের একাধিক রাফালে যুদ্ধবিমান ধ্বংস হয়েছে—পাকিস্তানের জিও টিভি এমনটাই দাবি করেছিল। আরও বলা হয়, ফরাসি কমান্ডার জাকিস লাউনে নাকি এই তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু রবিবার সেই পুরো দাবিকেই নস্যাৎ করে দিল ফরাসি নৌসেনা। তাদের বক্তব্য, রিপোর্টটি “মাত্রাতিরিক্ত ভুল তথ্য এবং বিভ্রান্তিতে ভরা।”
রাফালে ধ্বংস নিয়ে পাকিস্তানের মিথ্যাচার নিয়ে যে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠতে চলেছিল, তা আগেই আন্দাজ করা গিয়েছিল। জিও টিভি রিপোর্টে বলা হয়েছিল, পাকিস্তানের ‘অপারেশন সিঁদুর’-এ আকাশযুদ্ধে নাকি দাপট দেখিয়ে ভারতীয় রাফালে যুদ্ধবিমানকে নামিয়েছে পাকিস্তানি জেট। উপরন্তু চীন নির্মিত জে-১০সি যুদ্ধবিমানের প্রযুক্তিগত উন্নতিই সেই সাফল্যের বড় কারণ। কিন্তু ফরাসি নৌসেনার বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, কমান্ডার লাউনের নামে প্রকাশিত মন্তব্যের কোনও অনুমতি নেওয়া হয়নি এবং ওই রিপোর্ট সম্পূর্ণ ভুল।


রাফালে ধ্বংস নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস, সরাসরি মুখ খুলল ফরাসি নৌসেনা
রাফালে ধ্বংস নিয়ে পাকিস্তানের মিথ্যাচার সামনে আসতেই ভারতের রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। শাসকদলের নেতা অমিত মালব্য জানান, পাকিস্তানের অপপ্রচার আবারও আন্তর্জাতিক মঞ্চে ধরা পড়েছে। তিনি মন্তব্য করেন, “মিথ্যাচার আর সাজানো গল্প পাকিস্তানেরই স্বভাব।”
এর আগেও যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার অন্তত তিনটি রাফালে যুদ্ধবিমান তারা নামিয়েছে। তবে ভারত শুরুতে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। পরে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান অবশ্য স্বীকার করেন, অপারেশন সিঁদুরে ভারত একটি রাফালে হারিয়েছে। কিন্তু ঠিক কতগুলি যুদ্ধবিমান খোয়া গেছে বা কেন খোয়া গেছে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ কারণে বহু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকের মধ্যে জল্পনা বাড়তে থাকে।
এদিকে দাসাল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার জানান, ভারত মাত্র একটি রাফালে হারিয়েছে এবং বাকি ক্ষতির খবর সম্পূর্ণ ভুয়ো প্রচার। তাঁর মতে, ভারত-পাক উত্তেজনার সুযোগ নিয়ে চীনও রাফালে–বিরোধী প্রচার চালিয়েছে।


রাফালে ধ্বংস নিয়ে পাকিস্তানের মিথ্যাচার যে শুধুমাত্র ভুল তথ্য নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—সেটাই এখন পরিষ্কার। পাকিস্তানের দাবি যেমন বারবার বিরোধিতার মুখে পড়েছে, তেমনই ফরাসি নৌসেনার সরাসরি বিবৃতি গোটা বিতর্ককে আরও স্পষ্ট করেছে।
বর্তমানে অপারেশন সিঁদুর এবং রাফালে ক্ষয়ক্ষতি নিয়ে ভারতের সরকারি বিবৃতি সীমিত থাকলেও, পাকিস্তানের পক্ষ থেকে প্রচারিত সংখ্যাগুলি যে অতিরঞ্জিত বা মিথ্যা—সেটা প্রমাণ করে দিয়েছে ফরাসি প্রশাসন নিজেই।
আগামী দিনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে কি না, সেটাই এখন দেখার।








