11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 9:46 পূর্বাহ্ন
19 C
Kolkata

JAWAN: পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগামী ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না অন্য কোনও ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ অভিনীত ছবি জওয়ান মুক্তির ডেট নিয়ে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছিল। দীর্ঘ জল্পনা পর্ব শেষে অবশেষে একটি দিন ঠিক হয়েছে। যার কারণে অনুরাগীরা বেশ উত্তেজিত ছিল কবে তাঁরা এই সিনেমা দেখতে পাবে তা নিয়ে। প্রথমে এই ছবি ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা পরে পিছিয়েছে।

আরও পড়ুনঃ ছবির পোস্টারে লেখকের নাম কেন থাকবে না! এই প্রসঙ্গে প্রতিবাদ জানালেন গল্পকাররা

এরপরে ফের তা পিছিয়ে আগস্ট বলা হয় কিন্তু তার পরেও আবার পিছয় সেই মুক্তির তারিখ। কিন্তু অবশেষে তাঁরা একটা সিদ্ধান্তে অনড় হয়েছে তাঁরা অফিসিয়াল ভাবে ঘোষণা করেছেন যে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। কিন্তু এখনও উত্তেজনার পারদ চরিয়ে আরও চারমাস অপেক্ষা করতে হবে কিং খানের ফ্যানদের।পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগাম ছবি নিয়ে ভীত রয়েছেন একাধিক সিনেমা বাদশার আগামী ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না অন্য কোনও ছবি। যার ফলে বদলে গেছে একাধিক ছবি মুক্তির দিনক্ষণ। অনেক অন্য ছবি মুক্তির তারিখ ছিল ৭ সেপ্টেম্বর। অথবা তার আসে পাশে। সবাই প্রায় বদল এসেছে তাঁদের ছবি মুক্তির তারিখে।

পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগাম ছবি নিয়ে ভীত রয়েছেন একাধিক সিনেমা 

পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগাম ছবি নিয়ে ভীত রয়েছেন একাধিক সিনেমা 
পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগাম ছবি নিয়ে ভীত রয়েছেন একাধিক সিনেমা

বদলেছে ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত জরা হটকে জরা বাচকে সিনেমা মুক্তির তারিখ ও। এই ছবির পরিচালক লক্ষ্মণ উটেকর। ২ রা জুন জওয়ান মুক্তি পাওয়া পিছিয়ে যাওয়ায় ওই দিন এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেয় নির্মাতারা। ফুকরে ৩ ছবিও ৭ সেপ্টেম্বর া মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা বদলে করা হয় ২৪ শে নভেম্বর। ড্রিম গার্ল ২ ও ৭ই জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে যায় ২৫ আগস্ট এ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading