নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে প্রায় ৪ মাস দেশের সব সিনেমা হল বন্ধ। দীর্ঘ দিন ধরে হল বন্ধ থাকায় সেখান থেকে কোন আয় নেই হল মালিকদের। কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য তাঁদের পয়সা দিতে হচ্ছে।ফলে আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন রাজ্যের সিনেমা হল মালিকরা। তাই তাঁরা চাইছেন যে ভাবেই হোক সিনেমা হল গুলি খোলার অনুমতি দিক সরকার।
আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যুর নয়া মোড়, এবার দিশা সালিয়ানের মৃত্যুর তদন্ত করবে CBI #Breaking News


এই ব্যপারে কথা বলতে গিয়ে মোশন পিকচার্স অ্যাশোসিয়েশনের প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, “মাল্টিপ্লেক্সের ধাক্কায় এমনিতেই খারাপ অবস্থা ছিল। এ রাজ্যে সাতশো হলের মধ্যে মাত্র দু’শো হল এখন খোলা রয়েছে। কিন্তু যে ভাবে চলছে তাতে অচিরেই সিনেমা হল খোলার অনুমতি না দিলে সব শেষ হয়ে যাবে। এ ভাবে বেশিদিন চালানো সম্ভব নয়।
“মেনকা সিনেমা হলের ডিরেক্টর প্রবীর রায় বলেন, “মিল্টিপ্লেক্স খোলার পরে ব্যবসা খারাপ হয়েছিল। কিন্তু তবু তো চলছিল। এখন তো বসে বসে শুধু হল রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করে যেতে হচ্ছে। অথচ, এক পয়সা রোজগার নেই। আমরা আশা করেছিলাম, আনলক ফোরে অন্তত হল খোলার অনুমতি দেবে। কিন্তু তা-ও না দেওয়ায় আমরা খুবই সমস্যায় পড়লাম।”
বসুশ্রী সিনেমা হলের এক কর্মচারী কমল বলেন, “পঁচিশ বছর ধরে এখানে কখনও এত খারাপ অবস্থা দেখিনি। আমরা পুরো বেতন তো পাচ্ছিই না। মেরেকেটে অর্ধেক পাচ্ছি। এ ভাবে কতদিন সংসার চালাতে পারব বা সিনেমা হলের ভবিষ্যত্ই বা কী হবে, তা-ও জানি না।”











