ভূয়ো অফিসার এফেক্ট, নয়া নিয়মে কেবল ১৪ বিভাগের কর্তারাই পাবেন লাল-নীলবাতি গাড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভূয়ো অফিসার এফেক্ট, এবার থেকে লাল-নীল বাতির গাড়ি ব্যবহারেও নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে গত একমাসে একে একে ধরা পড়েছে বহু ভুয়ো অফিসার। যাঁরা জাল পরিচয় বানিয়ে বিপুল সুযোগ সুবিধা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সমাজে।

আরও পড়ুনঃ গুরুপূর্ণিমায় ছাড়, নিয়ম মেনে আজ দু’দফায় খুলবে বেলুড় মঠের দরজা

ক্ষমতার নামে ফায়দা তুলছিলেন সাধারণ মানুষের থেকে। ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জন দেব ধরা পড়ার পর থেকেই তদন্তে একের পর এক এরকম অনেক জাল অফিসার আর তাদের কাজকর্ম সকলের সামনে উঠে এসেছে। বেশিরভাগই ঘুরে বেড়াতেন সকলের সামনে লাল বা নীলবাতি লাগানো গাড়িতে।

যদিও এর আগেও লাল-নীলবাতি ব্যাবহারের জন্য নির্দিষ্ট নির্দেশিকা ছিল, তবে এবার পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর হয়েছে রাজ্য সরকার। নয়া গাইডলাইন জারি করে জানানো হয়েছে পুর্ব নিয়মের ১৯ বিভাগের বদলে এবার থেকে রাজ্যের মোট ১৪ বিভাগের পদাধিকার কর্তারা ব্যবহার করতে পারবেন লাল-নীল বাতি লাগানো গাড়ি।

ভূয়ো অফিসার এফেক্ট, লাল-নীলবাতির গাড়িতে কড়াকড়ি আনছে রাজ্য

ভূয়ো অফিসার এফেক্ট, নয়া নিয়মে কেবল ১৪ বিভাগের কর্তারাই পাবেন লাল-নীলবাতি গাড়ি
ভূয়ো অফিসার এফেক্ট, নয়া নিয়মে কেবল ১৪ বিভাগের কর্তারাই পাবেন লাল-নীলবাতি গাড়ি

রাজ্য সরকারের প্রণিত নিয়মানুযায়ী এবার থেকে এই গাড়ি ব্যবহার করেত পারবেন, মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিব, রাজ্য পুলিশের ডিজি, আয়কর ও শুল্ক দপ্তরের কমিশনার,  পুলিশের আই জি ও ডি আই জি, রাজ্য মিউনিসিপাল কমিশনার, বিভিন্ন জেলার  ডিভিশনাল কমিশনার, ডিজি দমকল, পুলিশ পেট্রোলিং কার, দমকল ও কনভয়ের গাড়ি।

এছাড়া নিজেদের এলাকায় এই গাড়ি ব্যাবহার করতে পারবেন, প্রতিটি জেলার জেলাশাসক, মিউনিসিপাল কমিশনার, সাব ডিভিশনাল অফিসার ও পুলিশের সাব ডিভিশনাল অফিসার, পুলিশ সুপার। এর বাইরে কেউ এই ধরণের গাড়ি ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন