গুরুপূর্ণিমায় ছাড়, নিয়ম মেনে আজ দু’দফায় খুলবে বেলুড় মঠের দরজা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুরুপূর্ণিমায় ছাড়, কেবলমাত্র আজকের দিনের জন্য খুলছে বেলুড় মঠের দরজা। সারাদিনে কঠোর বিধি নিষেধ মেনে দু’দফায় দর্শনার্থীরা ঢুকতে পারবেন সেখানে। দিন কয়েক আগেই স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানিয়েছিলেন গুরু পূর্ণিমার দিনে সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের দরজা খুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ মোটা অঙ্কের টাকার লেনদেন, বিনয় মিশ্রের বাবা-মা কে তলব CBI-এর

সেই মতো আজ সকালেই খুলে গিয়েছে মঠের দরজা। প্রথম দফায় সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা ছিল দরজা, সেখানে করোনার নিয়ম কানুন মেনে প্রবেশ করতে পেরেছিলেন সাধারণ মানুষ। এবার ফের বিকেলে এক ঘন্টার জন্য উন্মুক্ত হবে প্রবেশ পথ।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ফের একবার কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। সূত্রের খবর উপস্থিত দর্শনার্থীদের জন্য সারাদিন জুড়ে বৈদিক মন্ত্রও স্তোত্র পাঠ, ভজন, শ্রীশ্রী মা ও অন্যান্য স্বামীজীদের বক্তব্য পাঠ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান  সম্প্রচারিত হবে ভার্চুয়ালি। মঠের মহারাজরা ভিডিওর মাধ্যমে বার্তা দেবেন সকলকে।

কঠোর নিয়ম কানুন মেনেই গুরুপূর্ণিমায় ছাড় বেলুড় মঠে।

গুরুপূর্ণিমায় ছাড়, নিয়ম মেনে আজ দু'দফায় খুলবে বেলুড় মঠের দরজা
গুরুপূর্ণিমায় ছাড়, নিয়ম মেনে আজ দু’দফায় খুলবে বেলুড় মঠের দরজা

করোনা কালে দেশের অবস্থা দিনে দিনে কিছুটা সুস্থ হয়েছে। সংক্রমণের গ্রাফ কমেছে রাজ্যেও। তবে দরজার ওপারে এই মুহুর্তে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। রাজ্যে বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। একাধিক মন্দিরের দরজা নিয়ম মেনে খুলে গেলেও জনসাধারণের জন্য এখনো রোজকার নিয়মে খোলেনি বেলুড় মঠ। গুরুপূর্ণিমায় ছাড় দিয়ে শুধুমাত্র আজ দু’দফায় সেখানে প্রবেশ করতে পারবেন সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন