নজরবন্দি ব্যুরোঃ গত জানুয়ারি মাস থেকে জেলে রয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় ও একাধিক থানার তরফে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বারুইপুর আদালতে তাঁকে পেশ করা হলে সাগরদিঘির উপনির্বাচন নিয়ে মন্তব্য করলেন তিনি। নওশাদের কথায়, আমার সঙ্গে আরও একজন যুক্ত হবে।
আরও পড়ুনঃ Akshay Kumar: ভারতই আমার কাছে সবকিছু, কানাডা সম্পর্ক ছিন্ন করতে চলেছেন অক্ষয়


এদিন সাংবাদিকদের তরফে নওশাদকে জিজ্ঞেস করা হয় সাগরদিঘির নির্বাচন নিয়ে কী ভাবছে? উত্তরে নওশাদ তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ভোট হতে দেবে তো? ঠিকঠাক ভোট হলে বিধানসভাতে আরও একজন আমার সঙ্গে যুক্ত হবে। মানুষকে যদি সঠিকভাবে ভোট দিতে দেয় তবে, আমার সঙ্গে আরও একজন যুক্ত হবে। নওশাদের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পরে গেছে।

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে শুরু হয়েছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সেই কেন্দ্রে নির্বাচনের কথা ঘোষণা করা হয় কমিশনের তরফে। সেখানে এবারে তৃণমূলের প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায়। সেখানে মূল লড়াইয়ে যোগদান করেছে বিজেপি প্রার্থী দিলীপ সাহা এবং কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেস এবার বামেদের সমর্থন নিয়ে বিধানসভায় আসতে মরিয়া।
আমার সঙ্গে আরও একজন যুক্ত হবে, কেন বললেন নওশাদ?

অন্যদিকে, গোর ধরে রাখতে মরিয়া তৃণমূল। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে সাগরদিঘি থেকে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় রাজ্যের শাসক দলকে। তবে নিজেদের গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল। বিজেপি ও কংগ্রেসের মধ্যে গোপন আঁতাত নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা নিয়োগ দুর্নীতির বিস্তর অভিযোগকে হাতিয়ার করে প্রচার করছে বিরোধীরা। সব মিলিয়ে, সাগরদিঘির উপনির্বাচন নিয়ে কৌতুহল রয়েছে রাজ্যবাসীর।









