নজরবন্দি ব্যুরোঃ ভারত ও কানাডার দ্বৈত নাগরিক বলিউড অভিনেতা অক্ষয় কুমার। যে কারণে ভারতের নির্বাচনে ভোট দিতে পারেন না তিনি। এসব তথ্য সিনেপ্রেমীদের অনেকেরই জানা। এবার জানা গেল, কানাডার নাগরিকত্ব ছাড়ছেন ‘মিস্টার খিলাড়ি’। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সেলফি’র প্রচারে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেন অক্ষয়।
আরও পড়ুনঃতিনি পর্ন তারকা, সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ সানি লিওন!



তিনি বলেন, পাসপোর্ট বদলের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। মানুষ জানেই না কেন আমি কানাডার নাগরিক। তবে ভারতই আমার কাছে সবকিছু। জীবনে যা কিছু আর্জন করেছি, যা কিছু পেয়েছি তা এই ভারতে থেকেই। এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। মানুষজন না জেনে যখন কোনওকিছু আমার সম্পর্কে বলে তখন খুব খারাপ লাগে।



উল্লেখ্য, কানাডার নাগরিকত্ব নিয়ে নায়ক আরও বলেন, কানাডার নাগরিকত্ব নিয়ে তাকে খোঁচা দেওয়া হয়েছে বিভিন্ন সময়। অনেক সময় আবার তাকে কানাডা কুমার বলেও কটাক্ষ করা হয়েছে। ‘সেই সময়ে একের পর এক ছবি ফ্লপ করছিল আমার। মনে হচ্ছিল এখানে থেকে আমি কিছু করতে পারব না।
ভারতই আমার কাছে সবকিছু, কানাডা সম্পর্ক ছিন্ন করতে চলেছেন অক্ষয়

তখন কানাডার নাগরিকত্বের আবেদন করি। বন্ধুবান্ধব ওখানে ছিল। বলল চলে আয়। আবেদন করলাম। নাগরিত্ব পেয়েও গেলাম। কানাডায় ফিরে যাওয়ার জন্য সবকিছু যখন তৈরি, পরপর দুটি ছবি হিট হয়। ফের বন্ধুরা বলল, ফির যা। ফের বলিউডে কাজ শুরু কর। সেটাই করলাম। বেশ কয়েকটা ছবি ব্যবসা সফল হলো। আমি এখন কানাডার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আবেদনও করেছি। ’







